“বন্ধু, গত সন্ধ্যায় অনেক ফানুস উড়িয়েছিলাম, দেখেছিলে তুমি???
(২৭-২-২০০৫) এই তারিখে লিখাটা।ঢাকায় আসার পর। খুব কষ্টের অভিজ্ঞতা। অনেক পিছুটান ফেলে এসে, অনেক কষ্ট হয়েছিল লিখতে গিয়ে। যখন আমি আমার প্রিয় শহরটা ছেড়ে চলে আসছিলাম, আমি আমার কোন বন্ধুকে জানাইনি কিছু, শুধু মাত্র ওদের ছাড়তে পারব না বলে। সে দিন বিকেলও অনেক স্বপ্ন নিয়ে কথা বলেছিলাম। শিমুল গাধাটা হড়বড় করে তাঁর কোন মেয়েকে তাঁর খুব পছন্দ হয়েছে, এখন সে কেমনে কি করবে, আমাকে বলেই যেতে লাগলো। সুমিতটা রোজকার মতই গম্ভীর ভঙ্গীতে ঘাসের ডগা চিবুচ্ছিল। যেন মহা দার্শনিক। ইকবাল টা কাল স্কুল পালিয়ে কি সিনেমা দেখবে তাই নিয়ে দুনিয়ার কথা। নয়নটা স্কুলের কোন শিক্ষকের ১৪ গুষ্টি উদ্ধার করছিলো। কাউকে বলেনি আমি, যে কালই আমি চলে যাচ্ছি ঢাকা। কাউকে না। অনেক দিন পর কথা গুলো শেয়ার করলাম সবার সাথে।
হঠাৎ করে আমি কেমন জানি বন্ধুহীন হয়ে পড়েছি। বন্ধুত্ততার শূন্যতা আমাকে ক্রমেই গ্রাস করছে। অল্প কিছুদিন আগেও আমার বেশ বন্ধু ছিল। কিন্তু হঠাৎ বন্ধুহীন হয়ে যাওয়াটা বোধয় সবার মাঝেই বিশাল শূন্যতা সৃষ্টি করে। আবার সৃষ্টি করে একাকীত্বও। সব কিছু থেকেও কি যেন নেই,কি যেন নেই। এক দিক থেকে বলতে গেলে অনেক কিছুই নেই। চেনা শহরটা নেই, যেখানে আমি আমার আপন মনে ঘুরে বেড়াতাম। স্মৃতি হাতড়ালেই পেতাম, কিছু সুখ, কিছু দুঃখের প্রতিচ্ছবি। প্রতিটা জোছনা ভাঙ্গা রাতে , এই মনে এসে ঠাই নিতো, এক গুচ্ছ অজানা ভাবনা অথবা বাসনা। বিনিময়ে চিন্তা করতাম না, কি পেলাম আর কি হারালাম। যা পেলাম তা তো পেলামই। আর যা হারালাম তা তো হারালামই। এত কিছু ভেবে কি হবে? আদৌ কখনো কিছু হয়েছে কি!!! চেনা মানুষ গুলো নেই, যাদের সাথে প্রতিদিন দেখা হতো। ওরা আমাকে মিষ্টি হাসি উপহার দেয়, তাঁর বিনিময়ে আমিও। খুব মন থেকে আসতো বিষয়টা। এই অনুভুতিতা বলে বুঝাতে পারব না। কিংবা কখনো কোন কারনে , ওরা বা আমি করতাম, কারনে অকারনে শতরাগ,অভিমান, ঝগড়া। আবার পরক্ষনেই মিলেমিশে একাকার। কি ভালোবাসা! কি স্বপ্ন! কি আশা! কি সুখ! কি দুঃখ! কি স্নেহ-আদর!! কি কান্না!! কি হতাশা!! সবুজ ঘাসের মায়ায়, অনাবিল আড্ডায় সময় গুলো যে কোথায় হারিয়ে যেত, সেটা আজও প্রশ্ন থেকে গেছে। চেনা পথঘাট গুলো নেই, যেখানে আমি প্রতিদিন যাতায়াত করতাম। সারি সারি গাছের বাহার!! দিগন্ত ঐ আকাশে কৃষ্ণচূড়া গাছটাও ছেয়ে যেত অদ্ভুত অপূর্ব ভঙ্গিমায়। কিংবা অপূর্ব সুন্দর হলুদ ফুলগুলো, যেগুলো দেখলেই আমার মনে ভাবনা জমত, নাম কি ফুলের?? শেষ পর্যন্ত নামটাও আর জানা হয়ে উঠলো না। হবে হয়তো পাহারি বুনো কোন ফুল। আর আজ???
নতুন একটা শহর, যেখানে এখনও তেমন কোন স্মৃতি জন্মায়নি, কিন্তু তবুও ভেসে আসে কুৎসিত , বীভৎস, নোংরা ঘটনার ছায়া স্রোত। যা সর্বক্ষণ আমাকে অনুসরণ করে চলেছে। কোলাহলপূর্ণ জনস্রোত, কোথায় যে যাচ্ছে কে জানে!!! জোছনা ভাঙ্গা রাত??? শহর এর রকমারি লাইটের বাহার, রাস্তার ধারের সোডিয়ামের আলোয় জোছনা নামে যে কিছু আছে, তা প্রায় ভুলতেই বসেছি। নতুন সব মানুষ, যাদের মুখে মিষ্টি হাসি তো দূরে থাকুক, বিরক্তের চেহারাটা দেখা মানেও সৌভাগ্য (!!!)। ওদের মাঝে ভালোবাসা ,আদর, স্নেহ সব কিছু ধূলিসাৎ হয়ে গেছে। ওরা আজ কবিতা বলতে পারে না, গান গাইতে পারে না। রাস্তার পাশে যদি কোন গাছের সবুজ বাহারের ছিটেফোঁটাও দেখা যায়, মনে প্রশ্ন আসাটাই স্বাভাবিক যে, এটা হলও কি করে??? কারও দিকে কার তাকাবার ফুরসত নেই। সে স্থানে পাবো বন্ধু?? সেটাও একটা বিরাট ব্যাপার!! এখন বোধয়, একাকীত্বটাকে দিয়েই, শূন্যতা ভরাট করতে হবে.........!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

