মেট্রিক সিস্টেমে সফলতা গোনা তো হয়না
আমার ইতিহাসে তাই কোয়ার্টার পাস্ট সফলতা গুলো
ইতিহাস ঘেটে বাকা চলে যাওয়া বাসের মতোই চলে গেলো
ছাতা ধরে ঠাই দাঁড়িয়ে থেকে মনুষ্য উপকারের সখ
অনেক আশেপাশে ঘুরেবেড়ানোর ইচ্ছাটাও মরে গেলো
.
অনেক ছেলে মেয়ে যেখানে পর্যাপ্ত সুখ শান্তি পেতো না
ঘুম ভেঙে ডেকে তোলা সকাল কেমন মূঢ় হয়ে গেলো
.
শীতের সকালের সংবাদ পত্রের মতো
চোখ ভিজে বেকারত্বের সুর আরও ধাবমান
আবহমান কাল ধরে শুয়ে বসে খেয়ে যে
ভয়ানক বিশ্রী অলসতা পুরো দেহে ভর করলো তাতেই
আধ বয়সেই ন্যুব্জ
.
আসলে এতো কিছুর দরকার নেই
ধ্বজভজ রোগীর মতো বিছানায় শুয়ে
চাকরির পাতার এফোঁড় ওফোঁড় করা
আর বিকেলে ফুটো পকেটে হাত ঢুকিয়ে
হাত ধরে চলে যাওয়া সোজা চায়ের দোকানে
.
অস্থিসার যেন অস্তিত্ব হীন হয়ে পড়ে
অল্প সময়ে মারা যাবো
এরপর ছুটে চলে যাওয়া মৃতের কাছে
কিছু ভূল পথ অন্য গড়ণে
কিছু অসৎ পথের ধ্যান ধারণা চাইনা
বের হয়ে যাব সব কিছু থেকে
একটু ছুটি পেলে
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



