
কিছু রাতকে বস্তাবন্দি কোরে-
বেঁধে রেখেছি কুঁজো পিঠে ।
এই রাতগুলোর কানাকানিতে নাকি-
সুখ আছে ! কিন্তু আমি পাইনি ।
তবুও রেখেছি বেঁধে- যদি পাই !
কিছু কান্নাকে নিয়মিত করেছি
এই কান্নাতে নাকি দুঃখ ঝরে পড়ে ।
কিন্তু আমার রয়ে গেছে। তবুও কাঁদি-
যদি খুঁজে না পাই কখনো !
কিছু ভাবনাকে মগজে পুরে রেখেছি
এই ভাবনায় নাকি জল শুকায় ।
কিন্তু আমার বেড়েছে ! তবুও ভাবি-
যদি ফিরে পাই !
কিছু আঁধারকে মুঠিবদ্ধ করেছি
এতে নাকি জ্যোৎস্না ঝরে ।
কিন্তু আমি ভিজিনি । তবুও রেখেছি-
যদি কখনো দেখা পাই !
'যদি' হয়েছে কাতর
তাকে দিয়েই তো ফিরে আসছে-
বারে বারে কত মন ভরসায় !
এই 'যদি' না থাকতো !-
তবে কী তারা মরে যেত ?
হয়তো খুঁজতো নয়তো হারাতো ।
ছবি কৃতজ্ঞতা- নেট ।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




