
সুখ তো পেতে পেতে- পেলাম অনেক
পেলাম কতশত চুমু-
এ গালে, সে গালে !
জন্ম থেকে আজ অবধি-
দিয়েছে জনক, দিয়েছে জননী
দিয়েছে প্রমুখ শুভানুধ্যায়ী ....
ভাবছো, প্রিয়তম !
জানতে চেয়ো না,
সে থাকুক নিমগ্ন- আপন কোটরে
এতে বিষ আছে, আছে দহন !
এতো সকল নিঃস্বার্থ চুমু আজ মূল্যহীন
সে সকলে মেটেনি এখনো বিহঙ্গের তৃষা !
চায় আরও আরও...
তবে কী সুখ চুম্বকত্বে চিরন্তনী ?
হতেও পারে চুমু ক্রমশ অরাধ্যে ।
মানবজাতি করেছে চুমুকে আদিম স্বাদ
নিষ্পাপেও হাসে- না বুঝে তাদের নয়ন
একটি চুমুয় আছে হৃদয়ের প্রাণ- শত বিস্বাদে
সেখানে মৃত নিঃশ্বাস ফিরে মুগ্ধ হৃদপিণ্ডে ।
সকল হিংসা, ঘৃণা, ক্রোধ ভুলে-
নিঃসঙ্গতায়, ব্যথায় বন্দন পায় প্রাণ ।
আকুলতায় যে সকল হৃদয় পেয়েছে মরুভূমির স্বাদ
তোমরা থেকো না সে বুকে, সে চাদরে
এগিয়ে যাও তাদের সান্নিধ্যে-
যারা নিষ্পাপ চুমুয় তোমায় দিয়েছে মায়ার অবগাহণ !
তাদের দাও একটি চুমু নিজস্ব আদুরে
বিনিময়ে পাবে- সকল নিঃসঙ্গতার জমানো পাপ বিলীন
সেখানে জন্ম নেবে নতুন জীবন, যার নেই মরণ
কারণ- এতো নিঃস্বার্থ চুমু, নিষ্পাপ !
ছবি কৃতজ্ঞতা- নেট ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


