
... আমার শৈশবে ধানভানার সময়,
চুলায় চাউল তুলে দিয়ে কী করতেন আমার মা,
বাবার সাথে ঝগড়া করে চলে-যাওয়া মা আবার
কেন ছুটে এলেন আমাদের বাড়ি?- এ সবের উত্তর
আওড়াতে না আওড়াতেই সিক্যুরিটি গার্ড এসে
বাধা দিলো আর দুধজীবী শিশুটির মুখ থেকে
স্তনের বোঁটা সরিয়ে হাঁটছেন এ-মা - যেন
একটু আগে অধিকার-বঞ্চিত হলো দুই
হকদার, পৃথিবীতে সূচিত হয়েছে
কাষ্ঠ রাষ্ট্র।
এ-দৃশ্য কাঁপিয়ে দিলো ভেতরের হিমালয়,
এ-দৃশ্য বাধ্য করলো হতে আফগান শিশু
বুঝেছো, কবিতা লিখছি কেনো
যিশু, ও যিশু
('সবুজ তাপস' কাব্যের কবিতা)
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



