উইন্ডোজ এক্সপ্লোরারে ট্যাব যোগ করা
১৭ ই আগস্ট, ২০১১ বিকাল ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা যখন একাধিক ফোল্ডার খুলি তখন তা ভিন্ন ভিন্ন উইন্ডোতে খোলে। কিন্তু এগুলো যদি ফায়ারফক্স বা ওপেরা ব্রাউজারের মত একই উইন্ডোতে ভিন্ন ভিন্ন ট্যাবেবারের মাধ্যমে খুলতো তাহলে টাস্কবার যেমন পরিস্কার থাকতো তেমনই কাজেরও সুবিধা হতো। এমন ট্যাববারের জন্য ৮৪০ কিলোবাইটের কিউটি ট্যাববার ইনষ্টল করলেই হবে। এজন্য প্রয়োজন উইন্ডোজ ভিসতার অপারেটিং সিস্টেম। তবে উইন্ডোজ এক্সপিতে চলাতে হলে ডট নেট ফ্রেমওয়ার্ক ২.০ ইনষ্টল করতে হবে। সফটওয়্যারটি ইনষ্টল শেষে লগআউট করে নতুন করে লগইন করুন। এবার যেকোন ফোল্ডার বা ড্রাইভ খুলে View/Tool bars/QT Tab bar নির্বাচন করুন এবং স্বাভাবিক টুলবার হিসাবে ব্যবহার করুন। এখন Ctrl+N চাপলে নতুন ট্যাবে আরেকটি একই উইন্ডো আসবে। আর প্রত্যেকটি ফোল্ডারের উপরে মাউস রাখলে একটি ডাউন এরো আসবে যার উপরে ক্লিক করলে উক্ত ফোল্ডারের অধিনে থাকা সাবফোল্ডার এবং ফাইল দেখাবে যা ক্লিক করে সহজে খোলা যাবে। এভাবে ইন্টারনেট এক্সপ্লোরারেও ট্যাব ব্যবহার করা যাবে। আর এক ট্যাব থেকে আরেক ট্যাবে যেতে হলে চেপে Ctrl+Tab চেপে যাওয়া যাবে।
ডাউনলোড করতে এখানে গুতান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।...
...বাকিটুকু পড়ুন
শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।
সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু...
...বাকিটুকু পড়ুন
কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি...
...বাকিটুকু পড়ুন