ক্রিকেট বিশ্ব আজ ধ্বংস হতে চলেছে ভারতের মোড়লীপনায়
চল বন্ধু, তবে গণজাগরণ মঞ্চকে গালি দেই
ফেলানী বোন আজও বিচার পেল না
বিচার পেল না সাগর-রুনীর মেঘ
চল বন্ধু, তবে গণজাগরণ মঞ্চকে গালি দেই
কোটা পদ্ধতির ছোবলে আমাদের মেধাগুলোতে পচন ধরছে আজ
চল তবে জাফর ইকবাল স্যারকে একটা গালি দেই
গরীব হিন্দু পরিবারগুলোর উপর নেমে আসে দুর্বৃত্তের খড়গ
এবার তবে ছাগুদের কষে একটা গালি দেই
যারা যারা গালি দিতে ইচ্ছুক নয়
তাদের আরেকটিবার ভাম বলে গালি দেই
দিনে দুপুরে বিশ্বজিৎকে হত্যা করা হল কুপিয়ে
চল বন্ধু, একটা পুলিশের গায়ে পেট্রোল ডেলে দেই
ট্রাইবিউনালের অসাড়তা প্রকাশ হয়ে যায় সামান্য খবরের কাগজে
চল আসিফ নজরুলকে একবার গালি দেই
ফুলের মত মেয়েটিকে দেখে যদি তেতুলের মত লালা ঝরে যায়
চল বন্ধু, তবে সৈয়দ শামসুল হককে একটা গালি দেই
যদি ইতিহাস বিকৃতির কবলে পরে থাকি স্বাধীনতার এত এত বছর পর
চল বন্ধু, এ-টিমকে আমরা গালি দেই
চারদিকে কোন ভালো খবর থাকে না
একজন আশরাফুলের কান্না দেখতে হয় আমাদের
তখন সময় করে প্রথম আলোকে গাল দিয়ে নিও
যদিও এর বিপরীতে আজও একটি পত্রিকা কেউ দাঁড় করালো না
যেমন পরিবারতন্ত্রের বিপরীতে নেই কোন জনপ্রিয় রাজনৈতিক দল
ঠিক সেরকম
কিন্তু বলতে পারো হে বন্ধু,
একজন ফেদেরিকো লোরকা কিংবা রাজীব হায়দারের মৃত্যুতে
ঠিক কতটুকু শান্তি নেমে এসেছিল?
কতগুলো ক্ষুধার্ত মুখে জুটেছে অন্ন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

