somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উর্দু ভাষা আর হিন্দি ভাষার মধ্যকার দ্বন্দ্ব ও বিতর্ক

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহুদিন যাবৎ ভাবতাম উর্দু এবং হিন্দি ভাষা প্রায় একই ভাষা, শুধু লিখণ-পদ্ধতিটাই ভিন্ন। তবে অনেকের কাছে শুনেছি এই দুটি ভাষাও মোটেও এক নয়, বরং দুটির মধ্যে যথেষ্ট পরিমাণ পার্থক্য রয়েছে। তবে এটা ঠিক যারা হিন্দি বুঝে তারা উর্দুও খুব সহজেই বুঝবে। দুটি ভিন্ন স্থানের কথ্য ভাষা যেমন এক হয় না, যেমনটা নোয়াখালি-সিলেট অঞ্চলে দেখি, তেমনি হিন্দি ও উর্দু ভাষার উচ্চারণগত দিক থেকে বেশ ভিন্নতা রয়েছে। যেমন মুক্তিযুদ্ধ-ভিত্তিক চলচ্চিত্র "গেরিলা" ছবিতে উর্দুর নামে আমাদের যা শোনানো হয়েছে, ওটা হিন্দি কথ্য ভাষা হলেও হতে পারে, উর্দু বলে মোটেও মনে হয়নি। এই পর্যায়ে একটু নেটে খুজে দেখলাম কোন তথ্য পাওয়া যায় কিনা। এখানেই পেলাম উর্দু আর হিন্দি ভাষা নিয়ে দ্বন্দ্ব আর বিতর্কের ইতিহাস। পাশাপাশি দেখলাম ভারতের ভাষা বিষয়ে বিশাল ক্যাচালও আছে।



উর্দু ভাষার উৎপত্তি লাভের ইতিহাস
দক্ষিণ এশিয়ার জলবায়ু আর উর্বরতার কারণে যুগ যুগ ধরেই বাইরের জগতের কাছে একটি আকর্ষণ ছিল। মুসলিম শাসন শুরুর আগে থেকেই ব্যবসায়ী এবং কখনো বা ধর্ম প্রচারের জন্য মধ্য এশিয়ার পারশ্য, তুর্কি, আফগান প্রভৃতি স্থান থেকে মানুষের আগমণ ঘটে এখানে। তাদের নিজস্ব ভাষা আর এই অঞ্চলের লোকমুখের ভাষার সাথে সংমিশ্রিত হয়ে গড়ে উঠে একটা মিশ্র ভাষা। মূলতঃ দিল্লী ও এর আশেপাশের খাড়ি বোলি, ব্রজ ভাষা এবং অন্যান্য কথ্য ভাষার সাথে ফার্সি, আরবি ইত্যাদির মিশেই তৈরি হয় হিন্দুস্থানী কথ্য ভাষাটি। এই ভাষাটি বিভিন্ন নামে পরিচিত ছিল। তবে বহুল প্রচলিত একটি নাম হল "উর্দু"। বলা হয়ে থাকে উর্দু হল একটি তুর্কি শব্দ যার মানে হল সেনা-শিবির। অর্থাৎ উর্দু ভাষা হল সেনা-শিবিরের ভাষা। আর এই ভাষার লেখ্য রূপের সাথে দেশীয় লীপির কোন সম্পর্ক ছিল না, বরং ভাষাটি আরবি হরফেই লেখা হত।

কালক্রমে সেই সময়কার সাহিত্যের অন্যতম সম্মৃদ্ধ ভাষায় পরিণত এটি। বহু গজল রচিত হয় উর্দু ভাষায়। পরবর্তিতে ইংরেজ শাসনের সময় ১৮৩৭ সালে ফার্সির বদলে অফিস-আদালতে উর্দু ভাষার প্রচলন করা হয়। তবে সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা কিছুটা নড়েচড়ে বসলে অনেক কিছুই পালটে যায়। হিন্দু-মুসলিম সম্পর্কের তিক্ততা প্রকাশ হতে শুরু করে। জাতিগত এ বিতর্ক ভাষা বিতর্কের রূপ নেয়।




হিন্দু ও মুসলমানদের ভিন্ন ভাষা!!
খুব শিঘ্রী উর্দু ভাষাকে মুসলমানদের ভাষা বলে গণ্য করা শুরু হয়। ভারতবর্ষ সবসময়-ই হিন্দু সংখ্যাগরিষ্ট ছিল। বহু হিন্দু ব্যক্তিবর্গ হিন্দি ভাষার ধারণা সামনে আনে্ন। আরবি হরফের বদলে গ্রহণ করা হয় দেবনগরী লীপি। খাটি আরবি ও ফার্সি শব্দ বাদ দিয়ে নেয়া হয় সব সংস্কৃত শব্দ। এভাবে উর্দু মুসলমা্নদের ভাষা আর হিন্দি হিন্দুদের ভাষা হিসেবে পরিচিতি পেতে শুরু করে।





অনেক হিন্দু ব্যক্তিবর্গ উর্দুর বদলে হিন্দি ভাষাকে অফিস-আদালতে চালু করার দাবী জানায়। হিন্দুরা সংখ্যাগরিষ্ট ছিল, আবার আর্থ-সামাজিক ও রাজনৈতিক কারণে মুসলমানরা বেশ পিছিয়ে পরে। ১৮৭১ সালে বঙ্গপ্রদেশে উর্দু বাতিল করে হিন্দি ভাষাকে নেয়া হয়। অন্যান্য প্রদেশেও একই রকম দাবী উঠে। উর্দু ভাষার উৎপত্তিস্থল হিসেবে চিহ্নিত উত্তর ভারতেও উর্দু উঠিয়ে দেয়ার চেষ্টা করা হয়।

আলীগড় আন্দোলনের স্যার সৈয়দ আহমদ উর্দু ভাষা রক্ষায় উঠে পরে লাগেন। সম্ভবতঃ তিনিই প্রথম এই বিতর্ককে রাজনৈতিক পর্যায়ে নিয়ে যান। উর্দু ভাষার পক্ষে অনেক বৈজ্ঞানিক নিবন্ধও প্রকাশ করেন। তিনি দাবী করেন যে হিন্দি ভাষা লেখ্য ভাষা হওয়ার যোগ্য নয়। এতে হিন্দুদের রোষানলে পরতে হয়। আলীগড় বিশ্ববিদ্যালয়ের গ্রান্ট বাতিল করে দেবার হুমকিও দেয়া হয়। দুই ভাষার পক্ষে পাল্টা-পাল্টি সংগঠন দাড় করানো চলতে থাকে। আরো বেশি বেশি ফার্সি ও সংস্কৃত শব্দ যুক্ত করা চলতে থাকে। এদিকে মহাত্মা গান্ধি এক ভাষায় দুই রকম লিখন-পদ্ধতি চালুর পক্ষে মত দেন। কিন্তু তার প্রচেষ্টা সফল হয়নি।

দেশবিভাগের পর ততকালীন পাকিস্তানে হিন্দি এক রকম বাতিল হয়ে যায়। তবে ভারতে এখনো বিপুল সংখ্যক উর্দুভাষী জনগোষ্ঠি রয়েছে। শুধু মুসলমান নয়, এর মধ্যে অনেক হিন্দুও রয়েছে। ভাষা বিতর্ক এখনো স্থিমিত হয়নি। মাঝে মাঝেই বিভিন্ন ইস্যুতে এটা সামনে চলে আসে।



এতসব বিতর্কের পর আমি আমাদের মাতৃভাষা বাংলাকে অবশ্যই অনেক উপরে স্থান দিব। কারণ বাংলা ভাষা এইসব কৃত্রিমতার স্বীকার হয়নি। একটা সময় ছিল যখন সচেতনভাবেই বাংলাকে আরবি হরফে লিখার চেষ্টা হয়েছিল, ধর্মীয় গোড়ামী এভাবেই মানুষকে অযৌক্তিক কাজের দিকে তাড়িত করে। তবে তখন কবি আব্দুল হাকিমের মত ব্যক্তিও ছিল। আর পাকিস্তানী আমলে তো উর্দু ভাষার আগ্রাসনের কবলে পরতে হয়েছিল। তখন কোন কোন ভাষাবিদ এমনকি রোমান হরফে বাংলা লিখার প্রস্তাবও রেখেছিল। হিন্দু-মুসলিম সাহিত্যের দোহাই দিয়ে অনেক বিদেশী শব্দ ডোকানো হয়েছে ভাষায়। আর এ কালের ইংরেজির আগ্রাসন তো আছেই। কিন্তু ভাষা থেমে থাকেনি, বরং দিন দিন আরো উন্নত হচ্ছে। অনেক অনেক নতুন নতুন শব্দ যুক্ত হচ্ছে ভাষায়। এক্ষেত্রে বাংলা ব্লগের অবদান-ই বেশি। প্রযুক্তির আশির্বাদে আমরা এখন অনলাইনে বাংলা লেখতে পারছি। তাই আসুন, এই ভাষার মাসে নিজের মাতৃভাষা নিয়ে আরেকবার গর্ববোধ করি।
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×