সেইসব ভাবনাগুলো তাড়ায়
ঘুমোতে দেয় না আমায়
অনেক রাত একাকী জেগে থাকি
লাল-নীল আলো নিবে
ধূসর স্বপ্নের মাঝে ডুবে যেতে আর কত বাকি?
তবু সেইসব ভাবনাগুলো তাড়ায়
আমি তার লাগাম টেনে ধরতে গিয়ে
বার বার দুটো চোখ বন্ধ করে রাখি
সারারাত শেখড়ের মত পরে থাকি
সেইসব ভাবনাগুলো অভিমানী করে
কাছে এসে তাই দূরে দূরে যাই সরে
ঝড়ো হাওয়ায় শুকনো পাতার মত
অভিমানী শহর ঘোর লাগায় অবিরত
শত স্বপ্নের উষ্ণতায় আজো বেচে আছি
তবু স্বপ্ন ভেঙ্গে যায়
ঝরাপাতার মত স্বপ্নেরা অভিমানী চিহ্ন রেখে যায়
তবু যত বার আসি
নিঃসঙ্গ অভিমান
আমায় বলে ফিরে যেতে
আমায় বলে মানুষ হতে
আমার আশক্তি রুদ্ধ করে রাখে আমায়
সেইসব ভাবনাগুলো তাড়ায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


