ভালবাসার স্বীকৃতি
*********** পরিবেশ বন্ধু কবি
আমি রিক্ত এত যে ভালবাসায়
হৃদয় চুরি করে আছ ভুল ঠিকানায়
কদমের ফুল হলুদ ছায়ায়
শেখাল প্রেম কত মমতায়
সেই সে লগন ছিল কতনা মধুর
আমি বাজাতাম বাঁশি বেদনা বিধুর
দুষ্ট পাখিরা গাইত সুরে
রবির হাসি দেখেছি ভোরে
কৃষাণের পথচলা মাঠ জমির পাড়
সবুজ ফসলের এক নিত্য সমচার
ফুলে ফুলে বাগানে সাজ
নানা পত্রের বিচিত্র কারুসাজ
বয়ে চলে নদী যৌবনা দূর থেকে দূরে
ছুট ছুট গ্রাম জাগে প্রতিটি ভোরে ।।
আকাশ বাতাস যত প্রকৃতি
সবই আমার ভালবাসার স্বীকৃতি ।।
মিষ্টি প্রেম কাব্য
*********** পরিবেশ বন্ধু কবি
তুই কি জানিস এক টুকরো ভালবাসা কোথায় থাকে
মন চাইলেই কি দেয়া যায় বেলা অবেলায় যাকে থাকে ।।
এত যে মহা শুন্য এত যে জগত রহস্য বিশালতার
সেথা কি শুধুই রঙ অনেক স্বাদ অনন্য ভালবাসার ।।
চিনে নাও গভীর চাওয়া পাওয়া মন চুরির কথা
চাঁদ তারা নিল আকাশ পেয়েও হারানো ব্যথা ।।
গভীর রাগিণী অলস দুপুর রঙ ধরা রবির আলো
কোথা মিলবে ফুটন্ত মধু ফুল সেই প্রিয় ভালো
তুই কি জানিস প্রিয়া আমার মিষ্টি গানের যাদু
যদি কুজে নিস সেই ভাল সেথা মিলবে হয়ত মধু ।।
এত ভালবাসা লুকানো হৃদয়ে খুজে পায় কোন সাধু
কারও টা টিকে নয়ত ভাঙ্গে আর সুজনের মিলে বধু ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

