ভাষার মাস সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন
বই জীবনের বড় বন্ধু
বাড়ে অবারিত জ্ঞান সিন্ধু
বই হোক আলোর দিশারী উজ্জীবিত জীবন ।।
বাংলা মোদের আপন ভাষা
******************
একুশের স্মরণে
এম ,জি , আর , মাসুদ রানা
ফাগুন আসে রাঙা হয়ে
বাংলা মায়ের হৃদয় পানে
বাংলা ভাষার বোল ফুটে
বাঁশের বাঁশী পাখির গানে ।
বাউল সাধক বাংলা ভাষায়
সুরে সুরে মন মাতায়
কবির চেতনা এই ভাষাতে
কত রঙ্গিন কাব্য সাজায় ।
এই ভাষারও ধবনি তুলে
হাল ধরে মাটে চাষা
ছন্দ তালে মাঝির বৈঠা
নদীর বুকে ফুটায় ভাষা ।
এই ভাষা ছালাম রফিক , শফিউর
ঝব্বার , বরকতের রক্তে লেখা
আজ বিশ্ব বুকে বাংলা ভাষার
ফুটে বুলি মধু মাখা ।
ফুলে ফুলে ভ্রমর অলি
এই ভাষারই বার্তা আনে
তাইতো স্মৃতির মিনার সাজাই
বাংলা মায়ের প্রানে প্রানে ।
Click This Link
কবি ও সৃজন
************** Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

