অভিমানী
**********
ভালবাসি যারে সে কেন বুঝেনা
ফাগুন ও বেলায় কেন মোর খুজেনা ।
কত যে স্বপন তারে লয়ে
ঘুম ভাঙ্গানো এ হৃদয়ে
সময় বয়ে যায় ,আঁখি কেন মেলেনা ।
আধারে কত জোছনা ঝরে
কত যে রজনী কত প্রহরে
কেন যে তারে ফিরে পাওয়া যায়না ।।
কত আভিমান ভরা তোমার এ মন
ঘন মেঘে মিশে যায় তব দুনয়ন
লাজে মরি হায় একবার কাছে এসনা ।।
প্রেম বিরহ
************
তোমার সাথে অনেক দিনের আড়ি
ভালবাসার রঙ মেখে ভাঙলে দুধের হাড়ি
তোমার প্রেমে পড়ে তাই আমি হলেম সঙ
সস্তা পন্য ভেবে কত রসিক জনা করল ডং
হৃদয়ে সখ আহ্লাদ যত সব নিয়েছ কেড়ে
জুনাক জ্বলা রাতের মত এসেছিলে নীড়ে ।।
আজ মনে হয় অনেক দূরে তোমার বসবাস
ঘটল তাই এই কপালে ভালবাসার সর্বনাশ ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


