আমার প্রিয় স্বাধীনতা
************
আমার প্রিয় স্বাধীনতা মুক্ত মনের এক্যতান
বঙ্গবন্ধুর জলসানো ভাষণ আর রবিঠাকুরের গান
আমরা প্রিয় স্বাধীনতা বীর দামাল ছেলেদের দিপ্ত শপথ
মায়ের আঁচলে শিশুর হাসি , বধুর নাখের নথ ।
আমার প্রিয় স্বাধীনতা জেলের জালে রুপালি ইলিশ
কৃষাণের পায়ে চলা মেঠু পথ আর মাঠ ভরা ধান শিস ।
আমার প্রিয় সাধিনতা শ্রমিকের রোদে পুরা মুখ
উৎসব মুখরিত গ্রাম্য জীবনের সুখ দুখ ।।
আমার প্রিয় স্বাধীনতা বাউলের সুর রাখালিয়া বাঁশি
কিশোর বালকের মুক্ত ঘুড়ি ওড়ানো আর মিটিমিটি হাসি ।।
আমার প্রিয় স্বাধীনতা , কলসি কাঁকে বালিকার হেটে চলা
বসন্ত বাতায়নে কোকিল কণ্ঠ আর গ্রাম্য মেলা
আমার প্রিয় স্বাধীনতা শিতের খেজুর রসের হাড়ি
চঞ্চল সুখদ অবাধ ছুটে চলা , বেড়ানো মামার বাড়ী ।।
আমার প্রিয় স্বাধীনতা কবির কবিতা , পাঠশালা মাঠ
ঝিলের জলে শাপলা কুড়ানো শৈশব আর খেয়া ঘাট ।।
আমার প্রিয় স্বাধীনতা বিপ্লবী জনতার বজ্র কণ্ঠসুর
মুক্ত পতাকা আর বাংলাদেশের একটি নতুন ভোর ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


