বিখ্যাত লোক দেখলে কাছে গিয়ে কথা বলার ইচ্ছা সবারই জাগে, লোভটা আমারও কম না । ঐ ধরনের লোক
দেখলে আমিও মাঝে মাঝে কাছে যাই। আজ বিকেলে এক বড় ভাই ফোন দিল যে তার এক বন্ধু একটা ল্যাপটপ কিনবে।
তাদের ইচ্ছা আমি তাদের সাথে যাই। আমার তেমন কাজ ছিলনা তাই বিনা দ্বিধায় রাজি হয়ে গেলাম। কোথায় ল্যাপটপ কিনতে
যাওয়া যায় সেটা নিয়ে পড়লাম বিপাকে। ভাবলাম এলিফ্যান্ট রোড়ে( মাল্টিপ্ল্যানে) যাই। তো চলে গেলাম মাল্টিপ্ল্যানে।
কিন্তু বাজেট অনুসারে ল্যাপটপ পাই না, আর ল্যাপটপরে তেমন সমাহারও নেই। কি করা যায় তখন মনে পড়ল নতুন ল্যাপটপ মার্কেট শান্তিনগরের
ইস্টান প্লাস মার্কেটের কথা। চলে গেলাম ইস্টান প্লাসে। ঘটনার শুরু ওখানেই, গিয়েই পেয়ে গেলাম এক জন
বিখ্যাত লোক যিনি কম্পিউটারে বাংলা লেখার প্রর্বতক এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রধান মোস্তাফা
জব্বার । আমি আগে থেকেই ওনার উপর একটু ক্ষিপ্ত ছিলাম। কারনটা তেমন বিশেষ কিছুই না শুধুমাত্র অভ্র (OmicronLab)
এর সাথে তার গন্ডগোল। আমি মানি তার অধিকার আছে, তার কী বোর্ড ব্যবহার করলে তিনি বাধা দিতেই পারেন।
আমার প্রশ্ন বাংলাদেশ সরকার দেশটাকে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য অনেক প্রচেষ্টা করছে আর তিনি হলেন
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রধান তারও উচিৎ কিছু করা। যেখানে মুনির হাসান স্যার অক্লান্ত পরিশ্রম
করে মুক্ত সফট্যয়ারের জয়গান গাচ্ছেন। সারা দেশ ব্যাপি মুক্ত সফট্যয়ার ছড়িয়ে দেয়ার জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন।
তাদের সহ যোদ্ধা হয়ে সামান্য ব্যাপারে মোস্তাফা জব্বার সাহেব এত বাড়বাড়ি না করলেও পারতেন (আমি আবারও বলছি
মোস্তাফা জব্বার সাহেবের অধিকার আছে)। ইস্টান প্লাসে ওনাকে দেখার পর ওনার সাথে কথা বলার জন্য কাছে গেলাম। ভাল মন্দ জিগ্যাসা করার
পর ঐ ব্যাপারটা নিয়া কথা শুরু করতেই তিনি ক্ষেপে গেলেন । ততক্ষনে লোকজনে চারিদিক গিরে ফেললেছে।
কিছুক্ষন তার সাথে বাক বির্তক হল তিনি এবং তার কর্মীরা আমাকে নানা কথা শুনালেন । যাহক মোস্তাফা জব্বার
সাহেবের কাছে আমার একটা অনুরোধ আপনি বাংলাদেশের কপ্ম্পিউটার জগতের প্রেক্ষাপটে অন্যতম এবং কিছু কিছু ক্ষেত্রে অপ্রতিদ্বন্দী পথিকৃৎ।
আপনি যে মহান পদে নিয়জিত আছেন সে পদটি ততটাই মহান যতটা আপনি। আপনার মত লোকদের এই ছোট ছোট ভুল অনেক সাধারন মানুষদের
ব্যাথিত করে। সকল সাধারন মানুষ যারা মুক্ত সফট্যয়ারের জয়গান করে তাদের কথা একটু চিন্তা করুন।
শুধুমাত্র নিজের ব্যবসায়ের কথা চিন্তা না করে দেশের দরিদ্র জনগন নিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা একটু ভাবেন কি???
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



