ফাঁস হওয়া প্রশ্নপত্রে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের কারও বিন্দুমাত্র দোষ নেই; দোষ আমাদের সিস্টেমের, সিস্টেমের মাথায় বসে থাকা কর্তাব্যক্তিদের, ছেলেমেয়েদের অভিভাবকদের।
সিস্টেমের কর্তাব্যক্তিরা সমস্যার সমাধান করবে কিভাবে? তারা তো প্রশ্নপত্র ফাঁস হয় এটাই স্বীকার করে না!
আর আমাদের সমাজের অভিভাবকবৃন্দ তাদের সন্তানকে 'মানুষ' বানানোর পরিবর্তে বানাতে চান টাকা কামানোর একেকটা 'মেশিন', তা যেভাবেই হোক।
নীতি-নৈতিকতা মুড়ি খাক, আপনিও মুড়ি খাইতে চাইলে বাটিসহ চলে আসুন, বাটির ঘাটতি আছে।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



