আসছে এলজি পকেট ফটো প্রিন্টার
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেলফোন কিংবা ট্যাবলেট থেকে সরাসরি ছবি প্রিন্ট করার পকেট ফটো প্রিন্টারের দ্বিতীয় সংস্করণ বাজারে ছাড়তে যাচ্ছে এলজি। দক্ষিণ কোরীয় প্রযুক্তি কোম্পানিটি জানায়, লাস ভেগাসে অনুষ্ঠেয় কনজিউমার ইলেকট্রনিকস শোতে এটি উন্মোচন করা হবে। খবর ফোনএরেনার। নতুন পকেট ফটো হবে আগের তুলনায় অনেক হালকা ও পাতলা।
থাকবে অধিক ফিচার। এটি চলবে অ্যান্ড্রয়েড, আইওএস ও উইন্ডোজ মোবাইল অপারেটিং সিস্টেমে। প্রিন্টারটির জন্য আলাদা অ্যাপও থাকবে। ওই অ্যাপে প্রিন্ট করার আগে ছবিকে প্রয়োজন অনুযায়ী সম্পাদনা ও ফিল্টার করা যাবে। যোগ করা যাবে ইফেক্ট ও ফ্রেম। আবার এর মাধ্যমে ছবিকে এনএফসি কিংবা ব্লুটুথ সংযোগের মাধ্যমে পাঠানো যাবে প্রিন্টারে। এতে থাকা বিশেষ স্টিকার টাচ করলেই সরাসরি প্রিন্ট করা সম্ভব হবে। পকেট ফটো দুটি ভিন্ন সাইজে থাকবে। দুটিতেই ৩০টি করে ফটো কাগজ থাকবে, যা শুধু ডিভাইসটির জন্যই তৈরি। প্রিন্ট করতে অবশ্য এতে কোনো কালি ব্যবহার হবে না। তার বদলে দস্তানির্ভর প্রযুক্তি ব্যবহার হচ্ছে।
তাপনির্ভর যন্ত্রটি কাগজকে গরম করে ছবি প্রিন্ট করবে। ছবিগুলোর রেজলুশন হবে প্রতি ইঞ্চিতে ৩১৩–৬০০ ডট। ছাপানো ছবিতে কিউআর কোডও যোগ করতে পারবে পকেট ফটো টু। আবার ছবিকে চারটি আলাদাভাবে ভাগ করেও প্রিন্ট করতে পারে এটি। জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ার বাজারে পাওয়া যাবে প্রিন্টারটি। তবে বিশ্ববাজারে এটি আসবে ফেব্রুয়ারির শেষ নাগাদ।
আরো পড়ুনঃ
মাইক্রোসফট নিয়ে আসছে নতুন অপারেটিং সিস্টেম 'মিডোরি'
জেনে নিন ২০১৪ সালের আকর্ষনীয় ১০ স্মার্টঘড়ি সম্পর্কে
ভবিষ্যত প্রযুক্তি পাঁচ আঙুলের মাউস!
৫টি সবজি খেলে লম্বা হতে পারবেন আপনি
পারফিউমের সাহায্যে মেসেজ পাঠান!
Visit my amazing blog:
http://beb24.blogspot.com
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর...
...বাকিটুকু পড়ুন
২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন