প্রিয় মৌরি গোমেজ,
ধর, একদিন নিখোঁজ হলাম, মালয়েশিয়ার প্লেনের মত, হারিয়ে গেলাম মহাসাগরে!
কোথায় খুজঁবে তুমি আমাকে? তুমি স্যাটেলাইটহীন তৃতীয় বিশ্ব, মনে আছে কি?
আবার ধর, একদিন ঠিক ২১শে অগাস্টের গ্রেনেডের মত, স্প্লিন্টার আঘাত হানল আমায়,
পিনমুক্ত গ্রেনেডে ছিন্নভিন্ন এ শরীরে কি খুজঁবে তুমি?সনাক্তকরন চিহ্ন? নাকি ভালোবাসা?
কিংবা ধর, ফেব্রুয়ারির শীতের বিকেলে বই মেলাতে হারিয়ে গেলাম, এ হাত ছেড়ে দিল তোমার হাত,
বলি চিৎকার করে কাকে খুঁজবে, আমাকে, নাকি, অন্য কোন নেরুদাকে?
এই আমাদের ঘর্মাক্ত শরীর, অলসতায় না কামানো মুখ, নেই কোন জীবিত প্রোফাইল ফটো,
তাও আবার প্রাইভেসী দেয়া, আবার বলি, ক্যামন লাগবে তখন?
প্রিয় মৌরি গোমেজ,
ফিরে এসে দেখ, এই একবার, এই বুকে!
এই আমি, এখনো ভীষন মিস করছি তোমাকে!
উতসর্গঃ
রাজীব চৌধুরী ওরফে নষ্ট কবি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


