ভোরের স্নিগ্ধতায় হিম হিম শীতের আমেজ,
জানো? আমি শীত কিভাবে টের পাই?
শীতে সুরভীত ইউক্যালিপটাসের ফুল ফোটে...
বিষাক্ত ইউক্যালিপ্টাস...ঠিক যেন তুমি!
আমার শীত আসে নিকোটিনে কালো হয়ে যাওয়া
ঠোটের চামড়া উঠে, খুব কামড়ে নিতে তুমি,
তোমার নাকি অনেক পছন্দ ছিল! তাই কি?
আমার যে আর কামড়ে নেয়ার কেউ নেই এখন!
আজ এগারো বছর হয়ে গেল, কত্ত নিয়ম বদলে গেল!
প্রতি শীতে একটি করে চ্যাপস্টিক দিতে তুমি, অথচ
দেখ, এখন নিজের ঠোট নিজে কামড়ে কামড়ে খাই
চ্যাপস্টিকের আহবান উপেক্ষা করতে শিখে গেছি বেশ!
আজ, এগারো বছর পরে, স্নিগ্ধ শীতের সকালে,
কথা ছিল ভোরে কফি বানিয়ে বারান্দায় দাঁড়াবে
আমি উষ্ণ আলিঙ্গনে পেছন থেকে জড়িয়ে ধরব,
অন্তর্বাস গায়ে তুমি উষ্ণতা খুজবে এ বুকে!
আমি নিজেই কফি বানাই এখন...তুমি ভাল থেক
বালিকা/পারমিতা/মৌরি গমেজ কিংবা উইনি আইরিনেরা!


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


