somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অহংকারের পতাকা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছাপান্ন হাজার বর্গমাইল, শত্রুর বিষাক্ত নিঃশ্বাসে
মরণের হোলীতে মেতে উঠেছে।
দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা
বাস্তভিটা হারা মানুষের আর্তচিৎকার
বাতাসে ভাসে পচা বেয়ারিশ লাশের গন্ধ
আর্তনাদ, হাহাকার,করুন চোখের আর্তবিলাপ সবক্ষানে।
এ আমার সোনার বাংলা নয়;
এ আমার রূপসী বাংলা নয়;

এখানে পাখির ডাকে ভোর হয়না না
গান গায়না দোয়েল পাখি,
শরতের সুশীতল বাতাস খেলা করেনা ফসলের মাঠে
উৎসব থেমে গেছে মানুষের।
একদল নরপিচাশ ধংসের মাদল হাতে ছুটে এসেছে
ধ্বংস করছে আমাদের শিল্প, সংস্কৃতি, সাহিত্য
জ্বালিয়ে দিচ্ছে মানুষের ঘরবাড়ি, মন্দির এবং মসজিদ
তাদের ললুপ্ত লোভে নিঃশেষ হচ্ছে বাংলার নারী
অত্যাচার আর নির্যাতনে মানুষ মারছে যত্রতত্র।
মৃত মায়ের স্তন পান করে অবুঝ দুধের শিশু
পচা মাংসের খোঁজে আকাশে উড়ছে শকুন
শিয়াল কুকুরে টেনে যায় মানুষের রক্ত মাখা শরীর।
এ আমার সোনার বাংলা নয়;
এ আমার রূপসী বাংলা নয়;

দেশ জননী লজ্জায় মুখ লুকিয়ে কাঁদে
বুকে তার অজস্র ক্ষত।
মায়ের সেই ক্ষত চিহ্ন মুছে দিতে, চোখের জল মুছে দিতে
আজ জেগেছে তার সূর্য সন্তান
শত্রু হননে মেতেছে দশদিক, জয় বাংলার জয়
মন্ত্রে দীক্ষিত সাহসী সেনা স্বাধীন পতাকা নিয়ে ছুটে যাচ্ছে।
আত্মত্যাগে বলীয়ান সূর্য সেনা তার শক্ত হাতে, দৃঢ়তার সাথে
সকল অন্ধকার মুছে দিয়ে ফোটাবে প্রসন্ন অর্কিড।

প্রতিজ্ঞা বদ্ধ হয়েছে হাত, তাদের সাহসী পথ চলা
একের পর এক ধ্বংস করে বিজয়ের পতাকা উড়িয়ে
দখল করে শত্রু দুর্গ।
নিশ্চিত মৃত্যুকে হাসি মুখে বরণ করে এগিয়ে যায়
উড়িয়ে দেয় শত্রু ক্যাম্প, গোলার আঘাতে ক্ষত বিক্ষত করে শত্রুকে।
শত্রুর গুলি এসে যখন বিদ্ধ করে বুক
স্বপ্নের সোনালী রৌদুর মুখ থুবড়ে পশ্চিমে
প্রান পাখি যখন ধবল শরীর ছেড়ে উড়াল দিতে ব্যস্ত
তখন চোখের সামনে ভেসে ওঠে প্রিয় মানুষের মুখ
আর
সবুজে শ্যামলে ঘেরা, উদয়রত রক্ত জবা সূর্য
সে আমাদের স্বাধীন দেশের পতাকা।

অহংকারের পতাকা
(সুরথ সরকার)।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×