সূর্য পলাশ
একলা হাটবো, একলা চলবো
নিজের সাথেই কথা বলবো !
বহুদিন হল তবু আসে না সেই দিন,
শোধ করবো কখন আমার একাকীত্বের ঋণ
একলা একা নদীর তিরে,
চৈত্র মাসে ভর দুপুরে !
গুনতে চাই আমার প্রিয় শঙ্খচিলের ঝাঁক,
সেই একাকীত্ব দাও- এই সৌজন্যতা থাক !
রেল লাইনের পুলের উপর,
জ্যোৎস্নায় ভিজে সারা রাত ভর,
গাইতে চাই আবারো সেই চিৎকার করা গান,
ছাড়ো আমায় ছাড়ো এবার দাও পরিত্রাণ !
সত্য, সুন্দর আর মহত্ত্ব,
চিনিয়েছে একাকীত্ব !
আমার সিংহ ভাগ সময় তাকেই দিতে চাই,
একাকীত্বের ন্যায় আলোকিত কিছু নাই !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


