সূর্য পলাশ
অদ্ভুদ একটা আবেশ ছড়িয়ে পাশ কেটে চলে যাস তুই,
কেমন একটা ওম আবেগ বুকে নিয়ে ঘুমাই না- শুই !
নিজের অজান্তেই এড়িয়ে চলি নুন্যতম কুশল,
অব্যাক্ত থেকে যায় মনের মধ্যে পোষা আবোল-তাবোল!
দূর থেকে তোকে দেখে হৃদ চিত্রপটে আঁকি ছবি,
ছায়াচিত্র ন্যায় ভাসে চোখে তোর ছলাকলা সবি !
ভোর,দুপুর,সন্ধ্যায় তোকে দেখি আর ভাবি কি দারুণ তুই !
তবু তোকে ছুঁই না কখনোই মনে হয় যেন ছুঁই-ছুঁই !
ভাবনার ভাঁজে ভাঁজে তোকে ঘিরে মেতেছে কৌতূহল,
তাই তোর বাণী শুনতেই বিষণ্ণতা কেটে হয় সব ঝলমল !
আড় চোখে যখন দেখি তুইও চেয়ে একই আড় চোখে,
তখন যে কোথাও যেতে চায় না মন ঐ চোখ দুটো রেখে !
ঘুরেফিরে আমি আসি ফিরে তোরই দৃষ্টি সীমায়,
এসে নিজেকে হারাই বারবার হায় তোর মনের ঠিকানায় !
সেই মনটাকে মেলে ধর, খুঁজে নেবো আমার গন্তব্য,
ভুলেও করে করিস নে তুই, ভালো না বাসার মন্তব্য !
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



