সূর্য পলাশ
তোমায় পেতে গল্পের মত মিথ্যে বলা,
তোমায় পেতে ভদ্র লোকের মত চলা !
তোমায় পেতে অনিচ্ছাতেও নামায পড়া,
তোমার জন্য দীর্ঘ দিনের নেশা ছাড়া..!
হায়...হায়...হায়...হায়রে...হায়,
কত কিছুর বিনিময়ে তোমাকে চাই ।।
তোমায় পেতে ছেঁটে ফেলা উস্ক চুল,
তোমার জন্য এড়িয়ে চলি কাঙ্ক্ষিত ভুল !
তোমায় পেতে এখন বুকের বোতাম লাগাই,
আর পথি মধ্যে কাউকে দেখে শিস না বাজাই..!
হায়...হায়...হায়...হায়রে...হায়,
এতো কিছুর বিনিময়ে তোমাকে চাই ।।
তোমায় পেতে আড্ডা দিই না পাড়ার মোড়ে,
কু- সঙ্গীদের দেখে থাকি দূরে দূরে !
তোমায় পেতে শোনাতে তোমায় কবিতা, গান,
মুখ বুজে সয়েছি শত অপমান..!
হায়...হায়...হায়...হায়রে...হায়,
সব কিছুর বিনিময়ে তোমাকে চাই ।।
রচনা কালঃ ২৭/১২/২০১২ ইং
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



