গনতন্ত্রঃ চাই না ।
০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ তুমি এলে,
ভাদ্রের তপ্ততায় যখন ঘেয় কুকুরের মতো
শ্বাস ফেলছি শেষ যাত্রার মৃত শবের মতো করে ।
তুমি এলে
এসে দখল নিলে আমার কাঁধ, আমার বুক, আমার নাক
আমার মুখ, আমার চোখ ।
সিন্দাবাদের ভুতের মতো জগদ্দল পাথর
হয়ে চেঁপে ধরলে আমার মিইয়ে জাওয়া কণ্ঠনালী।
তুমি এলে, এক ফোঁটা জলের তৃষ্ণায় তৃষ্ণিত জিভ
সাহারা মুরুভুমির তপ্ত শুষ্ক বালির প্রতি টি কনা
চেটে জলের তৃষ্ণা মেটায় । ঠিক তখনি তুমি এলে ।
কেনো এলে, কিসের আশায় এলে।
রমনীর শুকিয়ে যাওয়া ঝুলে পরা স্তনে
খাদ্য খোজা শিশুর আর্তনাতে যখন আমাদের কর্ন কুহুর
ফেটে রক্তাক্ত হচ্ছে তখন কেন এলে ?
কি চাই তোমার ?, আমাদের দেবার মতো কিচ্ছু নেই
বঞ্চনা লাঞ্চনা গঞ্জনা বেদনা কামনা বাসনা ।
সব সব তোমায় দান করেছি অজুত নিজুত সহস্র
বৎসর আগে , যখন দেবার মতো আসলেই কিছু ছিলো ।
আজ কি চাই তোমার, কেনো চাই ? কিসের ধান্দায় ?
কিসের মতলব তোমার ? এতো লোভি কেন তুমি ?
বলো আমায় , আমিও একটি বারের মতো লোভী হতে চাই ।
ভিষন রকম লোভী হতে চাই । ছিড় খুড়ে খেয়ে ফেলতে চাই।
আট্ট হাসিতে ফেটে পরে নির্লজ্জের মতো চিৎকার করে বলতে চাই।
তুমি বেরিয়ে যাও। এক্ষুনী, এই মুহুর্ত থেকে চিরজীবনের তরে।
ছবিঃগুগল থেকে নেয়া ।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন