নিঝুম রাতে, তিমির আঁধারে
উড়ছে ঝোনাকী দলে দলে,
খেলছে তারা আপন মনে
টিপ টিপ আলো জ্বেলে জ্বেলে।
ফুল পরীরা আসছে উড়ে
আকাশ ভেদে দল বেঁধে বেঁধে,
ফুলের রাজ্যে, ফুল কঁড়িদের সাথে
খেলছে তারা নৃত্যের ছন্দে ছন্দে।
ফুল পাখীদের সাথে, রাতভর মিতালীতে,
খুনসুটি গল্প গানে, করেছ মধুর,
মিটিমিটি তারার আলোয়,
আরো মধুময় করেছে সে সুর।
ভোর হয় হয়, মানুষ জাগার আগে,
ফিরে যায় তারা নিজ দেশে,
ফুল পাখীদের গল্প নিয়ে
সুখের আবেগে এক নতুন বেশে।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



