চিনি না তবু খুঁজেছি তোমায়,
হয়ত অনেক কষ্ট দিয়েছিলাম
ফোন করে খুব বিরক্ত করেছিলাম।
বলেছিলাম কত আজে বাজে কথা,
পার্কে যেতে রাজি আছ কিনা
বার্তাতে তা জানতেও চেয়েছিলাম।
লোকেরা তোমার ধরে ফেলেছিল সহজেই
কলেজের গেটে দিয়েছিল মার বেজায়।
থাপ্পর খেয়ে গেছিল কানের পর্দা আমার ফেটে
পিটছিল ওরা ধপা ধপ তবু আমায়
প্রাণ ভয়ে তাই চেয়েছি ক্ষমা কান্নায়।
হঠ্যাৎ করেই গেল থেমে সবে
একজন কেউ বলেছে থামতে বোধাহয়,
দেখলাম তাকিয়ে মোটর সাইকেল থামিয়ে
যুবক একটা রয়েছে সামনে দাঁড়িয়ে।
ধীরে ধীরে তাই গেলাম আমি চলে
বলেছিলাম মামাকে, ঔষধ এনে গিয়েছিল দিয়ে রুমে।
না জানি নাম, না জানি ঠিকানা;
না জানি এখনো থাক কোথায় তুমি,
তবুও তোমায় এতটা বছর চলেছি খুঁজে আমি।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




