জীবনে আমার খুব বিরহ এখন
দিনের সকাল,সন্ধ্যা সারাক্ষণ
যেন কোন শ্যাওলা ধরা দেয়ালেতে
চুম্বন বসিয়ে লেগে আছি শামুকের মতন।
বর্তমানের সবটা চুষতে চুষতে
ভবিষ্যতের ভাবনা ধরে মনে,
হজমের গালতি ঘটে,মাথাটা ঝিমিয়ে আসে
সময় কাটে কষ্ট ভালবেসে।
সন্ধ্যায় আকাশে চাঁদ উঠলে পরে
আঁধারের দুর্বলতা পড়ে চোখে।
জোনাকিরা বেড়াতে আসে
বেড়াতে বেড়াতে প্রেম করে,
চুমু খায় তীব্র যৌন কমনায়।
রাত শেষে ঘন হয় কুয়াশা
বইতে থাকে শীতের ঠাণ্ডা হাওয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


