১৫৪জন সংসদ সদস্যের- জনগনের প্রত্যক্ষ ভোট ব্যতীত, বিনা নির্বাচনে নির্বাচিত হওয়া নাকি বাংলাদেশের সংবিধান অনুসারে আইনসম্মত । কারন, জনগনের প্রত্যক্ষ ভোট ছাড়া, বিনা নির্বাচনে এবং বিনা প্রতিদ্বন্ধিতায় কতজন সংসদ সদস্য নির্বাচিত হওয়া যাবে, তার কোন নির্দিষ্ট সংখ্যা সংবিধানে উল্লেখ করা নেই । সুতরাং ৫ই জানুয়ারীর নির্বাচনে জনগনের প্রত্যক্ষ ভোট ব্যতিরেকে বিনা নির্বাচনে, বিনা প্রতিদ্বন্ধিতায় যে ১৫৪জন সংসদ সদস্য নির্বাচিত হইয়াছেন, তারা সকলেই সাংবিধানিকভাবে বৈধ এবং সম্পূর্নরুপে আইনসম্মত । ফলে ৫ই জানুয়ারীর নির্বাচনে, নির্বাচিত সংসদ সদস্যদের দ্বারা গঠিত সরকারও বৈধ এবং আইনসম্মত ।
এখন যেহেতু, ১৫৪জন সংসদ সদস্য বিনা নির্বাচনে, নির্বাচিত হওয়া- সাংবিধানিকভাবে বৈধ, সুতরাং ৩০০জন সংসদ সদস্য বিনা ভোটে নির্বাচিত হওয়াও সাংবিধানিকভাবে বৈধই হবে ।
সুতরাং বর্তমান সংবিধান যদি বর্তমান অবস্থায় বহাল-তবিয়াতে থাকে, অর্থ্যাৎ সংবিধানে কোন সংশোধনী আনা না হয় ,তবে বাংলাদেশের সরকার পরিবর্তনের জন্য, এইদেশের মালিক খ্যাত -জনগন আর ভোট দেওয়ারই হয়ত কোন সুযোগ পাবে না । কারন, সংবিধানসম্মতভাবেই যেহেতু ৩০০জন সংসদ সদস্য, জনগনের প্রত্যক্ষ ভোট ছাড়া, বিনা নির্বাচনে নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে,সেহেতু কোনরাজনৈতিকদলই, সরকারে থাকলে জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচন করে, ক্ষমতাচ্যুত হওয়ার সুযোগ সৃষ্টি করার মতো, এতো বড় বোকামি করবে না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

