somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উদ্যোক্তাদের জন্য সাবিরুলের ১০ টিপস

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ব তোমার পদতলে সাবিরুলের প্রথম বই যা তাকে ব্রিটেনজোড়া খ্যাতি এনে দিয়েছে। সেপ্টেম্বর মাসে সাবিরুল এসেছিলেন বাংলাদেশে। সেই সময় তিন তার বই এর একটি কপি উপহার দের একজন বড় ব্যক্তিত্বকে। তাঁর টেবিলে বইটির দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকায় তিনি সেটি আমাকে পড়তে দেন। মোটামুটি সপ্তাহ দুয়েক লাগিয়ে সেটা পড়া শেষ করেছি। বইটি বাংলায় অনুবাদ হয়ে প্রকাশিত হবে সহসা। তখন সবাই সেটি পড়তে পারবেন।
সেই বই-এর একেবারে শেষে সাবিরুল উদ্যোক্তাদের জন্য ১০টি টিপস দিয়েছেন। সংক্ষেপে সেগুলো

রূপকল্প : থিংক বিগ – বড় করে ভাবতে হবে। তরুনরাই আসলেবড় স্বপ্ন দেখতে পারে বলে যে ধারণা প্রচলিত সাবেরুল তার সঙ্গে একমত। কাজে বড় চিন্তা করার পরামর্শ দিয়েছেন তিনি।
তিন আঘাত – ত্রি স্ট্রাইক : চাইলেই তো বড় উদ্যোক্তা হওয়া যায় না। আবার কেবল স্বপ্ন থাকলেও হয় না। স্বপ্ন বাস্তবায়নের জন্য দরকার দর্শন। নিজর একেবারে নতুন দর্শন হতে পারে কিংবা কোন প্রচলিত দর্শনকে ফলো করা যেতে পারে। তীব্রতা, সততা এবং বুদ্ধিমত্তা হবে সেই দর্শন বাস্তবায়নের হাতিয়ার।
বিশ্বাস – বিশ্বাসে মিলায় স্বর্গ, তর্কে বহুদূর। নিজের ওপর অবিচল বিশ্বাস থাকতে হবে। নতুবা বেশিদূর যাওয়া যাবে না।
তিন –সি : কমিটমেন্ট, কন্ট্রোল, কম্পিটিশন। বিশ্বাসের পরই কমিটমেন্ট আর ব্যালান্স। অনেক উদ্যোক্তা ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করেন নি। তার মানে এই নয় যে, তোমাকেও ড্রপআউট হতে হবে। তুমি যদি পড়ালেখাটা কর তাহলে বাড়তি এডভান্টেজও পেতে পারো। মোদ্দা কথা হল একটা ব্যালান্সড চিন্তা ও কাজ।
ফীডব্যাক ও উপদেশ : প্রতিদিনই শিখতে হবে। হামবড়া ভাব আসলেই কিন্তু মরতে হবে। এই জন্য ফীডব্যাক এবং উপদেশের জন্য নিজের দুইকান আর চোখ সবসময় খোলা রাখতে হবে।
ধৈর্য – বলার কিছু আছে?
শ্রদ্ধা : গর্ব এবং ঔদ্ধত্যকে মিলিয়ে ফেলা যাবে না। তুমি এমন জায়গায় একদিন গিয়ে পৌছাবে যে সবাই তোমার কাছে আসতে চাইবে, তোমার কথা শুনতে চাইবে। রোল মডেল হতে হবে। সবাইকে শ্রদ্ধা করতে হবে।
নেটওয়ার্ক – নিজের নেটওয়ার্ক বড় কর। ব্যসা উদ্যোগ বড় হয়ে অন্যদের জ্ঞান আর সহায়তা দিয়ে। নেটওয়ার্ক বড় করে সেটি করা যায়। সবার সঙ্গে মিশো, নিজের উদ্যোগের কথা জানাও। জানাো এবং জানাও। “Be the one who approaches rather than being the one who is approached. ”
ক্যারিশমা – নিজের ওপর বিশ্বাস আর আত্মবিশ্বাস হল একদিক। অন্যদিকে নানান দিক থেকে তোমাকে এপ্রোচ করবে। কাজে সব মিলিয়ে নিজের একটা ক্যারিশম্যাটিক ভাব গড়ে তোল।
কথা থেকে কাজ : সব শেষ কথা। কথা দিয়েই শেষ করা যাবে না। নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে সেটিকে কাজে নামাতে হবে।

তো হয়ে যাক।

তোমার উদ্যোক্তা স্বপ্নের বাস্তবায়নের লড়াই শুরু করে দাও আজ থেকে। কাল বলে কোন সময় নেই উদ্যোক্তার। তলস্তয়ের কথা মনে আছে?

দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইমপর্টেন্ট – নাও।

নেমে পড়। বিশ্বাস করো, “একদিন বিশ্ব তোমার পদতলে” লুটাবে
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×