somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবিনাশী চিরন্তন সম্পর্ক খুজি

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা অনেকদিন প্রাণখুলে কথা বলিনা
আমরা কেউ কারো হাসি দু:খ, পছন্দ পারস্পারিক শেয়ার করি না।
আমরা অনেক দিন পুর্ন দৃষ্টিতে চোখে চোখ রেখে কথা বলি না।
আমরা লোক সমাজে বলি ভাল আছি,
আমাদের মাঝে প্রগাঢ় সম্পর্ক, অকৃত্রিম হৃদয়যোগ।
অথচ এর আড়ালে মিথ্যা লুকিয়ে আছে।
আমরা চিত্তের মহাশূন্যতায় ক্রমান্বয়ে নি:স্ব,
জীবন থেকে বিচ্ছিন্নতায়
রক্ত কনিকায় আর্তনাদ,
আমরা পরস্পর গোপন করি কান্নার অভ্যাস।

আমরা অন্যদের সাথে ঘুরতে, হাসতে, কথা বলতে স্বতস্ফুর্ত।
আমরা অন্যদের সঙ্গ এনজয় করি,
আমরা অন্যদের সাথে খুব হাসাহাসি করি,
মানুষ ভাবে আহ কত প্রাণবন্ত, কত আনন্দের উর্বর উতস।
অথচ এর ভিতরে ভিতরে আমাদের জমে থাকা
দু:খ যন্ত্রণার মুক্তি দেই।
এর মাঝে আমাদের জীবনের উপসংহার খুজি।

আমরা নিজেদের সাথে কথা বলতে গেলে কথা খুজে পাই না।
আমরা কতদিন নিজেদের কথা বলি না,
আমরা দেখা হলে একে অপরকে মনহীন শরীর দেই,
দূরে গেলে নিয়ম মেনে কিছু কথা বলি।
এই তো আমাদের জীবন, এইতো সম্পর্ক।
এইতো হাহাকারের মরুভূমি, উদ্বেগপূর্ন জীবন।

আমরা একে অপরের অনেক কাজ অপছন্দ করি কিন্তু কাউকে বলি না।
আমরা কষ্ট পাই কিন্তু মানসিক সংযোগ স্থাপন করি না।
আমরা কেউ কাউকে বিরক্ত করতে চাই না।
আমরা অনেক দিন একে অপরকে বলি নাই- আমি তোমাকে ভালবাসি।
আমাদের জীবনে প্রতিদিন নি:সঙ্গ রাত আসে,
আমরা পরস্পর অনুভব করি আমাদের দূরত্ব।
আমাদের পুরনো নি:শেষ স্মৃতি রোমন্থনে
বর্তমান সম্পর্ক চলে ক্ষীণ ধারায়।
ক্রমশ মানসিক টানাপোড়নে
মনের অভ্যন্তরে হৃদয় পোড়ার গন্ধ।

কখনো গভীর রাতে বা দিনের কোন সময় হঠাত করেই
আমাদের কিছু প্রাণবন্ত দিনের স্মৃতি মনে পরে যায়।
তখন আমরা আবেগে আপ্লুত হই,
মন খারাপ করে সব কাজ ফেলে রাখি।
আমরা দুজনে চাই আগের মতো সম্পর্ক হোক আমাদের,
কেউ একজন আগে ফিরে আসুক।
আমাদের মনটানে, কিন্তু বাস্তবতায় আর অনেক দিনের জড়তায়
আমরা উদ্যোগ নেই না,
আমরা আমাদের অনুভূতি নিজেদের ভিতরে চাপা দেই,
সেসব কথা কেউ কাউকে বলি না।
কখনও কখনও এভাবে আত্মিক সম্পর্কহীন,
পারস্পারিক চলার কষ্টে আমরা মরে যেতে চাই।
আমরা তুমুল কষ্টের মাঝে,
এখন সম্পর্কের শেষ পরিণতির অপেক্ষায়।
বিনাশের মাঝে অবিনাশী চিরন্তন সম্পর্ক খুজি।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাঞ্জাবিস্তান

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪০

পাকিস্তা/নের পাঞ্জাবিরা হলো পাকি/স্তানের বাকি সব জাতিসত্তার মানুষদের জন্য অভিশাপ। এদের জাত্যভিমানের কারনে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগন স্বাধীনতার ডাক দিতে বাধ্য হয়।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রদেশগুলো যেরকম অগ্নিগর্ভ হয়ে উঠেছে,... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

×