somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘ফেরার’ হলেও দেশে ফিরবেন না তারেক

২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ফেরার হলেও দেশে ফিরবেন না। অসুস্থতার কারণে বিদেশে থাকলেও মূলত পরিস্থিতি অনুকূলে না থাকায় তিনি দেশে ফিরছেন না। অপেক্ষা করছেন অনুকূল পরিস্থিতির। বিভিন্ন দিক থেকে জানতে পেরেছেন সহসা পরিস্থিতি তার অনুকূলে আসছে না। ইতোমধ্যেই তাকে ফেরারি ঘোষণা ও দেশে ফিরিয়ে আনার সব ধরনের পরিকল্পনা করছে সরকার। এ আশঙ্কা থেকেই সিদ্ধান্ত নিয়েছেন পরিস্থিতি অনুকূলে না আসার আগে কোনোভাবেই তিনি দেশে ফিরবেন না। তার ঘনিষ্ঠ একজন বিএনপি নেতা ও তার আইনজীবী বলেন, উৎকোচ গ্রহণ ও বিদেশে অর্থ পাচারের দুর্নীতির মামলায় তারেক রহমানকে নিু আদালত থেকে বেকসুর খালাসের রায় দেন বিচারক। এ রায়ের পর দুদক ওই মামলায় আপিল করে। আপিল গ্রহণও করে আদালত। আদালত তাকে আÍসমর্পণ করতে বলেছেন। আÍসমর্পণ না করলে তিনি জামিনের আবেদন করলেও তা বিবেচনায় নেবে না আদালত। এ অবস্থায় তারেক রহমানকে নতুন করে জামিন নিতে হলে দেশে ফিরতে হবে। আর তা না করলে আদেশ অমান্য করার কারণে আদালত প্রচলিত আইনে ব্যবস্থা নেবে। আইনমন্ত্রীও এমনটাই বলেছেন।
এদিকে তারেক রহমানের আইনজীবী আহমেদ আজম খান বলেছেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে সরকার। যে কোনোভাবে তাকে একবার দেশে আনা সম্ভব হলে সরকারের পরিকল্পনা সফল হবে। তিনি দেশের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করবে। তারেক রহমান এখন দেশে ফিরে কারাগারে যেতে চাইছেন না। তাছাড়া তিনি এখনও সুস্থ হননি। তার সুস্থ হতে সময় লাগবে। এই জন্য চিকিৎসকরাও তাকে দেশে আসার অনুমতি দিচ্ছেন না। তাদের আশঙ্কা তিনি দেশে ফিরে আটক হলে চিকিৎসা ব্যাহত হবে। চিকিৎসা ব্যাহত হলে সমস্যা জটিল হবে। এতদিনের চিকিৎসায় যতখানি নিয়ে আসা সম্ভব হয়েছে তাও ধরে রাখা যাবে না। এ কারণে ফেরার ব্যাপারে অনুমতি দেবেন না। তারেককে সিডিউল অনুযায়ী থেরাপি নিতে হচ্ছে। এ কারণে সহসাই তিনি দেশে ফিরছেন না এটা চূড়ান্ত।
আদালতের আদেশ মেনে জামিন না নিলে আবারও ইন্টারপোলের সহায়তা নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে আদালত। এ ব্যাপারে তিনি বলেন, তা করতে পারে। এর আগেও তারা তাই করেছিল। কিন্তু কোনো লাভ হয়নি। ইন্টারপোল পুরো ঘটনা জানে। এ জন্য তারা সরকারকে সহায়তা করবে না। অন্যদিকে যুক্তরাজ্য সরকারকেও পুরো বিষয়গুলো জানিয়ে রাখা হয়েছে।
বিএনপির একজন সিনিয়র নেতা বলেন, তার দেশে ফেরার ব্যাপারে প্রথমত হচ্ছে চিকৎসকদের অনুমতি। দ্বিতীয় হচ্ছে ফিরে আসার ব্যাপারে অনুকুল পরিস্থিতি। এ দুটোর কোনোটি এখন নেই এবং সময় হয়নি। এ কারণে সরকার তার বিরুদ্ধে যত ধরনের ব্যবস্থাই নিক, যত কৌশলই করুক না কেন, দেশে ফিরছেন না তারেক। আগামী রাজনীতি তিনি লন্ডন বসেই করবেন। এরপর যখন ফেরার সময় হবে তখনই ফিরবেন।
এদিকে তারেক রহমান আগামী দিনে বিএনপিকে এগিয়ে নিতে এবং নতুন করে আন্দোলন গড়ে তোলা যায় সেই পরিকল্পনা করছেন। ২৯ জানুয়ারির পর নতুন কর্মসূচির কথাও ভাবছেন। এব্যাপারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২-১ দিনের মধ্যেই দলের সিনিয়র নেতাদের সঙ্গে বসতে পারেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ সূত্র ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×