somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেফাজতের মুনাফেকিঃ বিএনপির সঙ্গে 'ভোট বেইমানি'

২৭ শে মার্চ, ২০১৪ সকাল ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
৭ উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের ভরাডুবি হয়েছে। ৫টিতে জিতেছে আওয়ামী লীগ আর ২টিতে জামায়াত।


ফটিকছড়িতে উপজেলা নির্বাচনে বিএনপির সঙ্গে প্যানেল করে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী দেয় ইসলামী ঐক্যজোটের ব্যানারে হেফাজত। ভাইস চেয়ারম্যান পদ থেকে জামায়াতকে বাদ দিয়ে হেফাজতকে একত্র করে বিএনপির এ প্যানেলটি তৈরি করে দেন বিএনপির উত্তর জেলা সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। সেই হেফাজতই বিএনপির সঙ্গে চরম 'ভোট বেইমানি' করেছে বলে জানিয়েছে দলটির নেতা-কর্মীরা। বিএনপি এ জন্য কৈফিয়ত তলব করবে। গত রবিবার অনুষ্ঠিত ফটিকছড়ি উপজেলা নির্বাচনে বিভিন্ন কেন্দ্রের প্রাপ্ত ভোট তালিকা থেকে দেখা যায়, হেফাজত অধ্যুষিত এলাকায় আওয়ামী লীগের সঙ্গে ভোট ভাগাভাগি করেছে হেফাজত। কেন্দ্র দখল করে ভোট 'লুটের' কাজও করেছে মিলেমিশে।
ফটিকছড়িতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পূর্ণ প্যানেলে আওয়ামী লীগ বিজয়ী হয়। আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদুল আলম বাবু ৮৯ হাজার ২৪০ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম বিএনপি সমর্থিত প্রার্থী সরওয়ার আলমগীর পান ৩৩ হাজার ২৬৮ ভোট। এ ছাড়া জামায়াতের মাওলানা হাবীব আহমদ ১৩ হাজার ৩৭১ ভোট, বিএনপির বিদ্রোহী প্রার্থী ছালাউদ্দিন পান তিন হাজার ৯৫৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হন আওয়ামী লীগের উত্তম কুমার মহাজন (৭৭ হাজার ৫২৩ ভোট)। একই পদে হেফাজতের আবু তালেব ৩৫ হাজার ৫৪৩ ভোট, জামায়াতের আলমগীর মো. ইউনুচ ২১ হাজার ৮৬৫ ভোট পান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের জেবুন নাহার মুক্তার ৮৭ হাজার ৩৫ ভোট পেয়ে বিজয়ী হন। বিএনপির তামান্না হাসনাত ২৫ হাজার ১০৯ ভোট ও জামায়াতের সাজিয়া সোলতানা রাজা ১৬ হাজার ৫৫৮ ভোট পান।
ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরীর বাড়ির পাশে এবং নায়েবে আমির মাওলানা মুহিবুল্লাহর দৌলতপুর বাবুনগর মাদ্রাসা কেন্দ্রে ভাইস চেয়ারম্যান পদে হেফাজতের প্রার্থী আবু তালেব এক হাজার ৪২৯ ভোট পেয়েছেন, বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সরওয়ার আলমগীর পেয়েছেন মাত্র ১১২ ভোট। আওয়ামী লীগের তৌহিদুল আলম বাবু পেয়েছেন এক হাজার ৫৫৯ ভোট। কেন্দ্রের মহিলা ভোটগুলো পেয়েছেন জামায়াতের সাজিয়া সোলতানা রাজা (এক হাজার ৫৯)। এ কেন্দ্রের তিন হাজার ৬৯১ ভোটারের মধ্যে এক হাজার ৯১০ জন ভোট দেন। জাফতনগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আবু তালেব পেয়েছেন এক হাজার ৪১৬ ভোট, সরওয়ার আলমগীর পেয়েছেন ১২৬ ভোট, তৌহিদুল আলম বাবু পেয়েছেন এক হাজার ৩৬৬ ভোট। উত্তর ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আবু তালেব পেয়েছেন ৭৬৬ ভোট, বিএনপি সমর্থিত প্রার্থী পেয়েছেন ২৩২ ভোট, আর আওয়ামী লীগের তৌহিদুল আলম বাবু পেয়েছেন এক হাজার ৮০৪ ভোট। হেফাজত অধ্যুষিত ভূজপুরের ৫০টি কেন্দ্রে একই ঘটনা ঘটেছে। এখানে আওয়ামী লীগ-হেফাজত ঐক্য হয়েছে।
উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, 'তারা ইসলামী ঐক্যজোটের নামে নির্বাচন করে। মাওলানা সেলিম ও মাওলানা মুজিবুল্লাহ মিলে এ প্যানেলটি তৈরি করে দিয়েছে। তারা কেন বিশ্বাসঘাতকতা করেছে তার কৈফিয়ত চাওয়া হবে। আমি নির্বাচনের রেজাল্ট শিট সংগ্রহ করতে বলেছি। দেখে সিদ্ধান্ত নেব।' সুত্র
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৪ সকাল ৯:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×