somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩০ হাজার বেকারকে চাকরি দেবে সরকার শিগগিরই।

২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে যাচ্ছে দেশের আরও ৩০ হাজার বেকার।
দেশের আরও ৩০ হাজার বেকারকে ভাতাসহ প্রশিক্ষণ শেষে অস্থায়ী চাকরির সুযোগ দিতে চলমান একটি কর্মসূচি সম্প্রসারণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সম্প্রসারণের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, এই কর্মসূচির আওতা বাড়লে দরিদ্রতম আরও ২০টি উপজেলার প্রতিটিতে ১ হাজার ৫০০ জন করে মোট ৩০ হাজার মানুষের অস্থায়ী কর্মসংস্থান হবে।
এসব উপজেলার ১৮ থেকে ৩৫ বয়স বয়সী বেকার নারী ও পুরুষ প্রতিদিন ১০০ টাকা ভাতাসহ তিন মাসের প্রশিক্ষণ পাবেন।
প্রশিক্ষণ শেষে প্রতিদিন ২০০ টাকা ভাতাসহ বিভিন্ন সরকারি দপ্তরের দুই বছরের জন্য অস্থায়ী নিয়োগ পাবেন। এরপর তারা দক্ষতা অর্জন করে পরবর্তী পর্যায়ে কাজে লাগতে পারবেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘পোভার্টি ম্যাপ’ অনুসরণ এই কর্মসূচির আওতার বাইরে থাকা দরিদ্রতম আরো ২০ উপজেলাকে অন্তর্ভুক্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রস্তাবটি দিয়েছে।
“এবার এই কর্মসূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। ইতিপূর্বে দরিদ্রতম জেলার দরিদ্রতম উপজেলাকে কর্মসূচির আওতায় আনা হত। এখন আর জেলা বিবেচনা করা হবে না; সরাসরি দরিদ্রতম উপজেলা হিসেবে ২০টিকে কর্মসূচির আওতায় আনা হবে।”
তবে উপজেলাগুলোর নাম ও অর্থের পরিমাণ এখনো ঠিক হয়নি বলে জানান তিনি।
আওয়ামী লীগের ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রিুতি ছিল, যা ২০১০ সালের ৬ মার্চ কুড়িগ্রাম থেকে শুরু হয়।
মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, প্রথম পর্যায়ে কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জের ১৯টি উপজেলায় ৫৬ হাজার ৮০১ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে ৫৬ হাজার ৫৪ জনকে অস্থায়ী নিয়োগ দেওয়া হয়। এজন্য ব্যয় হয় ৮৪৮ কোটি ২৬ লাখ টাকা, যা সরকারের রাজস্ব বাজেট থেকে আসে।
দ্বিতীয় পর্যায়ে ২০১১-১২ সালে রংপুর বিভাগের সাতটি জেলার আটটি উপজেলায় ১৪ হাজার ৪৬৭ জনকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং এতে খরচ হয় ২৭৫ কোটি ১৯ লাখ টাকা।
২০১৪ সালের ডিসেম্বরে তৃতীয় পর্যায়ের কর্মসূচিতে আরও ১৭টি জেলার ১৭টি উপজেলা এই কর্মসূচির আওতায় আসার পর ২৭টি উপজেলায় কর্মসূচিটি চালু আছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
সূত্র: বিডি নিউজ
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×