দৃশ্যত যা কিছু সবুজ তার ওপারে
কিছু মেঘ ও ছিল, তার ও পরে কিছু জল রং থেকে
একটা মেঘ উড়ে এসে একটু নুয়ে
একটা পাখির পালক ছুয়ে ভো ...
ভেজা ডানার পাখি ইতিউতি কিছু না বুঝে
একটা ভাঙ্গা এন্টেনার তারে বসতে গিয়ে
ঝুলটা একটু বেশি ই খেল, দোলনার মত না,
ঠিক যেন গুলতি থেকে ছোড়া
আতকে উঠে সাই সাই করে
তাল সামলাতে না পেরে ছাদের উপর
সৌখিন লাউ এর মাচাং জুড়ে সিড়ি ঘরের
টিনের চলার উপর ধপাস করে পরতেই
আমি চমকে দেখি লালটিপ সূর্য
মেঘ ধুয়া আকাশে গোধূলি ডুবে গেছে !
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


