হাইওয়ে ভেসে যায় যেমন বাদলে
তেমন বাদলে ভেসে যেতে থাকে ক্রমশ
ঝাপসা হতে হতে আলো এসে বারি খায়
অন্ধকার বিমের কিনারা ঘেসে রোড ডিভাইডারে-
আমরা তবু আমাদের ধরে রাখি পিছলে যেতে যেতে
হাইড্রোলিক মন চেপে ধরি প্রেমের আক্রোশে
এমন এসব তো রোজ হরহামেশাই ঘটে কারো না কারো
গোচরে আসে না যতক্ষণ না ছিটকে যায়
যতক্ষণ না কান্না পায়
যতক্ষণ না শুন্য শুন্য লাগে
টইটুম্বুর ছিল যা
অথবা এইসব হাইওয়ের গল্পগুজব।

সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


