এগিয়েছি না পিছিয়েছি তা শুধু জানে বিধাতা।
আমি শুধু প্রতিদিন একটু একটু করে মানুষ হতে চেয়েছিলাম।
প্রতি বছর আরো কিছুটা কম ভুল করে,
আরো একটু বেশী শুদ্ধ হতে চেয়েছিলাম।
চেয়েছিলাম আরো কিছুটা মানবিক হয়ে উঠতে,
তোমাদের গাল চুয়ে পড়া অশ্রু নিজের করে নিতে।
আরো চেয়েছিলাম তোমাদের আরো একটু বেশী ভালবাসতে।
ভেবেছিলাম প্রতিদিন একটু একটু করে নিরংহকারী হয়ে উঠব;
রাগ,ক্ষোভ,কাম,হিংসা,লোভ কমিয়ে আরো বেশী করে মানুষ হবো।
নববর্ষের প্রথম সূর্যেই মানুষ হতে চেয়েছিলাম
বহুকাল পূর্বেই,হৃদয়ের পুন্যভূমি ছুয়ে।
মানুষ হওয়ার সাধনা আমার চির বহমান,
যদি চূড়ান্ত নিশ্বাসেও না হতে পারি তবে ক্ষমা করো বিধাতা,
ক্ষমা করো হে প্রভু আর রহমান।
ক্ষমা করো তোমরা যারা পেয়েছো আঘাত,
তোমরা যারা পাবে অথচ থাকবে নিরাপরাধ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

