ডিয়ার মিস্টার নোবেল লয়রেট ড: মুহম্মদ ইউনুস, আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে সারা দুনিয়ায় শান্তির বার্তা বয়ে বেড়াচ্ছেন। অথচ আমাদের এই অভাগা দেশটা নিয়ে মনে হয় আপনার কোন চিন্তাভাবনা নেই। রামুর বিদ্রোহে যখন সারা দেশ জ্বলছিল আপনি তখন নিয়ইয়র্ক-এর শান্ত সুন্দর পরিবেশে সবাইকে শান্তির বার্তা শোনাচ্ছিলেন। বিদ্রোহের আগুন নিভে যাবার পর আপনি পত্রিকায় দায়সারা গোসের একটা স্ট্যাটমেন্ট দিলেন। এখন গত ১৫ দিন যাবৎ শাহবাগে লাখ লাখ তরুন ছেলেমেয়ে,সাথে আবাল বৃদ্ধ বনিতা রাজাকারদের ফাসির দাবিতে আন্দোলন করছে;রাতের ঘুম হারাম করে আধাপেটে খেয়ে রাজাকারদের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছে। ছয় মাসের অন্তঃস্বত্ত্বা;৮০ বছরের বৃদ্ধ;২/৩ বছরের পিচ্চি কেউ বাদ যায় নি এই আন্দোলনে শরিক হওয়া থেকে। তখন আপনার কোন খবর নেই।আপনি শান্তির পায়রা আকাশে উড়াউড়ি করছেন। জামায়াত শিবির এখন তাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে দেশ বিদেশে এই আন্দোলন সমন্ধে নানা নোংরা প্রোপাগান্ডা চালাচ্ছে, আপনি পারতেন আপনার আন্তর্জাতিক পরিচয় ব্যবহার করে ওদের এই চেষ্টা বানচাল করে দিতে। অথচ আপনি কোথায়? আমরা আমাদের দেশের রাজনীতিবিদদের কথা শুনতে শুনতে বিরক্ত। কিন্তু একজন সম্মানিত ব্যক্তি হিসেবে দেশের ক্রান্তিকালে আপনার বক্তব্য শুনতে চাই,আপনার কাছ থেকে দিক নির্দেশনা আশা করি। মিস্টার ইউনুস, যখন দেশের জন্য কথা বলা দরকার তখন চুপ করে থাকাই যদি আপনার শান্তির মূলমন্ত্র হয়; তাহলে নিশ্চিৎ সামনে আপনি আরেকটি নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন। সরি মিস্টার নোবেল লয়রেট;একসময় আপনাকে নিয়ে আমি গর্বিত হতাম; এখন আপনাকে নিয়ে আমি লজ্জিত।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।