somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহা! পাকিস্তানি সাপোর্টার

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৃশ্য ১-১: দুইজন (পাকিস্তানি সৈন্য) ঘরে প্রবেশ করলো যেখানে কনের বাসর হবার কথা। বাকিরা রুমের বাহিরে পরিবারের বাকি সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখলো।
দৃশ্য ২-১: আজকে ছোয়া অনেক উত্তেজিত। ওর স্বপ্নের পুরুষ শহীদ আফ্রিদির খেলা সরাসরি মাঠে দেখতে পারবে।

দৃশ্য ১-২: পরিবারের সবাই বাহির থেকে ভিতরে সৈন্যদের উত্তেজিত স্বরে কথাবার্তা শুনতে পেল এবং শুনতে পেল তাদের ছোট মেয়েটা প্রতিবাদ করার চেষ্টা করছে।
দৃশ্য ২-২: টিকিট জোগার করতে যে কি কষ্ট হয়েছে। ওর বন্ধুরা না থাকলে হয়তো এই টিকিট কখনো পাওয়া সম্ভব হতো না। যদিও টিকিট পাবার কারনে ওর বন্ধুদের একটা অনায্য আবদার রাখতে হয়েছে। এই সব ব্যাপার না। ওর স্বপ্ন পুরুষকে আজকে সামনা সামনা দেখতে পাবে এইটাই বড় কথা।

দৃশ্য ১-৩: রুমের ভিতর চুপচাপ নীরবতা যতক্ষন পর্যন্ত না মেয়েটা চিৎকার করতে করতে নিস্তেজ হয়ে গেল। কিছুক্ষন পর আবার মেয়েটার চিৎকার। তারপর আবার চুপচাপ।
দৃশ্য ২-৩:আম্মা আমার সবুজ টি-শার্টটা কোথায়? চিৎকার করলো ছোয়া ওর আম্মুর উদ্দেশ্যে। কাজের সময় কিছু পাওয়া যায় না। তবে প্লে-কার্ড ওর খুজতে হলো না। আগে থেকেই যত্ন্ব করে রেখে দিয়েছে। গতকাল সারারাত জেগে সে প্লে-কার্ডটা লিখেছে। ফাইনাল এক্সামের আগেও ও এত রাত জাগে নাই যতটা জেগেছে প্লে-কার্ডটা লেখার জন্য।

দৃশ্য ১-৪: কিছুক্ষন পর একজন সৈন্য রুম থেকে বের হয়ে আসলো। তার পোশাক বিধ্বস্ত। সে তার সঙ্গীর দিকে তাকিয়ে অশ্লীল ইঙ্গিত দিয়ে হাসলো।
দৃশ্য ২-৪: মুখে হালকা মেক-আপ ঘসে আংকেলের আমেরিকা থেকে পাঠানো পারফিউম সারা শরীরে মেখে তাড়াতাড়ি নিচে নেমে এল। নীচে বন্ধুরা অপেক্ষা করছে। দেরি হয়ে যাচ্ছে। কখন সে স্ট্যাডিয়ামে পৌছবে সে উত্তেজনায় তার কিছু ভালো লাগছে না।

দৃশ্য ১-৫: অন্য সৈন্য রুমে ঢুকে আগের সৈন্যের জায়গা দখল করলো। একে একে ছয় জন সৈন্য তাদের জায়গা বদল করলো। তারপর ছয়জন দ্রুত স্থান ত্যাগ করলো।
দৃশ্য ২-৫: স্ট্যাডিয়ামে ঢুকে কিছুই ভালো লাগছে না ছোয়ার। কখন আসবে তার স্বপ্ন পুরুষ। ঐ যে ঢুকেছে তার স্বপ্ন পুরুষ। উত্তেজনায় ছোয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার মত দশা। সে তার প্লে-কার্ডটা শক্ত করে ধরে বসে থাকলো।

দৃশ্য ১-৬: হতভাগ্য পিতা তার কন্যার সন্ধানে রুমে ঢুকে দেখলো তার মেয়ে বিছানায় অচেতন হয়ে শুয়ে আছে। সারা বিছানা রক্তের বন্যায় ভেসে যাচ্ছে। মেয়েটার সদ্য বিবাহিত জামাই রুমের ফ্লোরে বমির উপর শুয়ে আছে।
দৃশ্য ২-৬: ছোয়া তার প্লে-কার্ডটা উচু করে ধরলো- ‘আফ্রিদি, উইল ইউ ম্যারি মি?’

দৃশ্য ১-এর রেফারেন্সঃ Against Our will by Brownmiller; Page-82.
দৃশ্য২-এর রেফারেন্সঃ ওইদিন খেলার পরের দিনের সমস্ত পত্রিকা। যদিও স্ট্যাডিয়ামে যাবার আগের অংশটুকু আমার কল্পনা।
২৪টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×