somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইতিহাস তুমি কেঁদো না

৩১ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইতিহাসের এক পাগলাটে রাজার কাহিনী শোনাই। রাজার পাগলামি সবাই জানে। সবাই এইটা কৌতুহলের দৃষ্টিতেই দেখে। বছর শেষ হয়ে যাচ্ছে। রাজার সভাসদের ভিতর থেকে দায়িত্বরত ব্যক্তিরা নতুন পঞ্জ বর্ষিকা তৈরি করে রাজার কাছে নিয়ে আসলো এবং জানালো কবে নতুন বছর শুরু হবে। রাজার মাথায় পাগলামি ভর করলো।
উনি তাদের বললেন, 'আচ্ছা নতুন বছরটা কয়েক ঘন্টা পিছিয়ে দেয়া যায় না?' সভাসদেরা বিনীতভাবে জানালেন, 'এইটা সম্ভব নয় মহারাজ। গ্রহ নক্ষত্রের গতি বিধি পর্যবেক্ষন করে এইটা তৈরি করা হয়েছে'।
'কিছুই কি করার নাই?' রাজা জিজ্ঞেস করলেন।
'এক চুল এদিক সেদিক হবার সুযোগ নেই মহারাজা'।
'দেখেন কিছু করা যায় নাই। আমি আপনাদের এক লক্ষ স্বর্ণমুদ্রা দিবো।'
সভাসদেরা এর ওর দিকে মুখ চাওয়াচাওয়ি করলো। মনে লোভও জাগলো।
কিছুক্ষন পর কী সব সলাপরামর্শ করে উনারা ফেরত আসলো। বললো মহারাজ অনেক চেষ্টা করে নতুন বছর ১ ঘন্টা পিছিয়ে দেয়া গেছে।
রাজা এইবার উচ্চস্বরে হেসে উঠলেন। 'হা হা হা। ইতিহাস আমার কথা মনে রাখবে আমি টাকা দিয়ে সময় কিনেছিলাম। দুনিয়ার কেউই পারে নাই; আমি পেরেছি।'

আমাদের যুবরাজ তারেক রহমানের সাম্প্রতিক কালের বক্তব্য শুনে আমার সেই খেপাটে রাজার কথা মনে পড়লো। ৪৩ বছর পর সে বক্তব্য দিলো আমাদের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেইখানে এত বছরে কেউ কোনদিন দাবি করে নাই। এমনকি বিএনপি-র ওয়েব সাইটেও জিয়াউর রহমানকে বাংলাদেশের সপ্তম প্রেসিডেন্ট হিসেবে দাবি করা হয়েছে। তারেক রহমানের এই দাবিতে যত না অবাক হইছি তার চেয়ে অবাক হইছি রাজার সেই লোভী ভন্ড সভাসদদের মত একদল লোক এইটা আবার প্রমান করতে উঠেপড়ে লাগছে। যেভাবেই হোক প্রমান করতেই হবে- জিয়াউর রহমান-ই বাংলাদেশের ১ম রাষ্ট্রপতি। কে জানে বক্তব্য শেষ করে তারেক রহমান তার রুমে গিয়ে অট্টহাসি দিয়েছিল নাকি, 'হা হা হা। ইতিহাস আমাকে মনে রাখবে। আমি আমার চাটুকার রাজনীতিবিদ দিয়ে ৪৩ বছর পর দেশের ইতিহাস বদলে দিয়েছি। আফসোস উইকিলিক যদি ফাস না করে সেই হাসির কথা আমরা কোনদিন জানতে পারবো না।

আমার বন্ধু সোহেল নূর এই ব্যাপারে খুব সুন্দর একটা স্ট্যটাস দিয়েছে।
“আই উইল মেইক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ান” ~জিয়াউর রহমান
আই উইল মেইক হিস্টোরি ডিফিকাল্ট ফর হিস্টোরিয়ান-তারেক রহমান
#বাপের ব্যাটা

এখন তারেক রহমানের ভাষন শুনে উৎসাহিত হয়ে যদি তাদের মিত্র দল জামায়াত শিবির দিয়ে ঘোষনা দেয়-
উই উইল মেইক ডেমোক্রেসি ডিফিকাল্ট ফর ডেমোক্রেটিক পিপল' তাহলে ষোল কলা পূর্ণ হবে।

স্যারের আমরা এমনিতেই খুব ডিফিকাল্ট অবস্থায় আছি। আর সিচুয়েশন আর ডিফিকাল্ট কইরেন না। আপনাগো পিলিজ লাগে।
Like · · Share
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×