somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তারেক সালমান জাবেদ
তন্ত্র,মন্ত্র যতই জপি না কেন জবানে,যৌবনের আসিলে ঋতু রাজে,কোকিল কুহু কুহু সুরে গান করে, আমি পাগল তোমারি,প্রেম সুধা পানে, ভোমর পান করে মধু ফুলে বসে ,সে হোক গোলাপ বৈকি ঘাঁস ফুলে।আমার পরিচয় ছন্দের মাঝে।।

যে জানে না টিপের বাউ তার কাছে গিয়ে টিপ টিপাও"

২৬ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হোসনি দালানে বোমা বিস্ফোরণের ঘটনা নিয়ে তুলপার বিশ্ব মিডিয়া,সংবাদ টি সুখের নয় বাংলাদেশের জন্য অত্যন্ত দুখের।

" সিলেটের একটি প্রবাদ আছে-যে জানে না টিপের বাউ তার কাছে গিয়ে টিপ টিপাও" এ নিয়ে কোন এক লেখক গল্প লিখেছিলেন,আমি গল্পটি লিখতে চাই না কিন্তু তার অর্থ এরকম দাঁড়ায় " মায়ের কাছে মামার বাড়ির গল্প বলার মতো"

অভিজিৎ রায়, অনন্ত বিজয় দাস ব্লগার ও নীলয় হত্যাকাণ্ডের ঘটনার পরপরই দায়িত্ব স্বীকার করে বার্তা প্রচার করেছিল আনসারুল্লাহ বাংলা টিম নামের জঙ্গী সংগঠনটি। বিবিসি নিউজ সংবাদটি প্রচার করেছে তারই সাথে
সমকালও এই খবরটি প্রচার করেছিলো।
আনসারুল্লাহ বাংলা টিমের নামে গণমাধ্যমে আসা ই-মেইলটি ওলামা লীগের একাংশের নেতারাই পাঠিয়েছেন বলে দাবি করেছেন সংগঠনটির আরেক অংশের নেতারা। সংগঠনটির ইলিয়াস হোসাইন বিন হেলালী ও দেলোয়ার হোসেন নেতৃত্বাধীন অংশটি বুধবার এক সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন।
যা সম্প্রতি দেশের সব গণমাধ্যমে প্রচার করছে।

এই সব পুরনো দিনের কথা সে দিকে যাব না তা আমার চাইতে অনেকেই ভালো জানেন।

নতুন কথা হলঃ আওয়ামীলীগ-ই জঙ্গী নাটকের গুরু অনেকে-ই বলে থাকেন। জঙ্গী - জঙ্গী বলে বা ডেকে বাংলাদেশকে কোনদিকে নেয়া হচ্ছে তা ভাবলেই মনটা হাহাকার করে উঠে।ওলামা লীগের মাধ্যমে তা আবারও নতুন করে আওয়ামীদের জঙ্গী লালন পালনের মুখোশ উন্মোচিত হলো॥
২১ই আগস্ট গ্রনেড হামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী হাফেজ সেলিম (৭ই নভেম্বর,২০১৪ তারিখের প্রথম আলোর রিপোর্ট)তার জবানবন্দীতে বলেছিলেন যে ২১ ই আগস্ট ও তারা আওয়ামীলীগের সমাবেশে ( হুজি মুখশেই সবাই জানলেও আসলে তারা ছিল ওলামা লীগ)
ইলিয়াস হোসাইন বিন হেলালী বলেন, “ওলামা লীগের একটি অংশ জঙ্গী আনসারুল্লাহ বাংলা
টিমের সক্রিয় সদস্য ?বাংলাদেশে বোমা হামলা,বি এন পির আন্দোলনের সময় যত পেট্রোল বোমা হামলা বা তৈরিতে যত জনই ধরা খেয়েছেন সবই ছিলো আওয়ামিলীগের।

সোমবার বিভিন্ন গণমাধ্যমে আনসারুল্লাহ
বাংলা টিমের নামে একটি ই-মেইল ঠিকানা থেকে যে বার্তা এসেছে, আমাদের ধারণা এই বার্তাটি ওলামা লীগের নামধারী সেই নেতারা পাঠিয়েছেন। এই নেতাদের রিমান্ডে নিলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। (ভয়েস অফ আমেরিকা )

অন্যদিকে এসআইটিই ইন্টেলিজেনস গ্রুপ বলছে, এরই মধ্যে এ হামলার দায় স্বীকার করেছে আইএস।কিন্তু সরকার তা প্রত্যাখ্যান করেছে। বিদেশী মিডিয়ায় বলা হচ্ছে, সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশে দৃশ্যত অবস্থান শক্ত করেছে আইএস। তারা সম্প্রতি বিদেশীদের হত্যার দায় স্বীকার করেছে। বার্তা সংস্থা এপি বলেছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় শিয়া মুসলিমদের এক সমাবেশে অজ্ঞাত দুর্বৃত্তরা বোমা নিক্ষেপ করেছে। এতে একটি কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক।

আমি আর সে দিক নিয়ে কিছু লিখতে মন চাচ্ছে না,আমাদের দেশের বর্তমানে খুব কঠিন সময় যাচ্ছে আর সরকার বলছে দেশের অবস্থা স্বাভাবিক।

দেখা যাক কে কি বলছেন:-

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘এটা একটা লোকাল মেইড বোমা ছিল। দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে আমাদের একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, আমাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার জন্য। আমি মনে করি তারই একটা বহিঃপ্রকাশ এটা হয়েছে। এই ধরনের টেরোরিস্ট, এই ধরনের জঙ্গিকে কখনোই মাথা উঁচু করে দিতে দেইনি। এখনো আমরা দেব না। যারা এই হুজি, যারা এই জেএমবি, যারা এই আনসারুল্লাহ বাংলা টিম, যারা এই আল-কায়েদা, সবই এক। সবই এক জায়গারই প্রোডাক্ট।’

উনার মন্তব্যর পরিপেক্ষিতে বলা যায় আনসারুল্লাহ বাংলা টিম যদি একই প্রোডাক্ট হয়ে থাকে তাহলে ওলামা লীগই দেশের জঙ্গী সংগঠন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং একই সঙ্গে এ ঘটনার জন্য যারা দায়ী সে ব্যাপারে নিরপেক্ষ, সুষ্ঠু তদন্ত করে আমি আবার রিপিট করতে চাই নিরপেক্ষ, সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে দুষ্কৃতকারীদের যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আমরা দাবি জানাচ্ছি।


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘যারা সরকারকে অস্থিতিশীল করতে চায়, যারা সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ঈর্ষাবোধ করে, যারা সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায় তারা এ ধরনের হত্যাকাণ্ডে মদদ দিতে পারে। তাদের যোগসূত্র থাকতে পারে। সেটা তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসতে পারে। এবং সেই শক্তি কারা এটা দেশবাসী জানে, আপনারাও জানেন সেটা জামায়াত-বিএনপি।

হানিফ সাহেবের কথায় মনে হয় দেশে এমন উন্নয়ন হয়েছে,যার জন্য জামায়াত-বিএনপির সহ্য হচ্ছে না। সে জন্যই বলি -যে জানে না টিপের বাউ তার কাছে গিয়ে টিপ টিপাও"






সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫৬
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×