কথোপকথনঃ মেঘের বৃষ্টি
০৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
-এই মেঘ!
কথাটি শোন্?
এদিকে আয়?
-কি হবে যেয়ে!
তোকে শুনে?
বৃষ্টি তুই
একটু পরেই
ঝরে যাবি
আমায় ভুলে
পথ হারাবি!
-তোর জন্যই
মাথা কুটে
আর পারিনা
পারিনা আমি!
কেন ভেসে
উড়ে বেরাস!
বলত আমায়
কিসের নেশায়!
-দক্ষিন হাওয়া
দেয় উড়িয়ে
-তোর তাতে কি
তোর তাতে কি?!
-কোন টানে আর
থাকবো পরে
বলতো আমায়?
তুইও তো
ভীষন রকম!
উড়ে উড়ে
মিলিয়ে যাস!
মিলিয়ে যাস,
দূর দিগন্তে!
আমি তখন
দুঃখ ঢাকি
অঝরে ঝরে
কান্নাকাটি।
বুঝিসনা যে!
আমার তখন
কেমন কাটে!
বুঝিস তা কি?
-এই পাগল?
তোর দুঃখ গুলো
আমি হয়েই
ঝরে পরে?
তারপরো তুই
হাসিস না যে!
বুঝিস কিছু?
আমার কেমন
কষ্ট তাতে?!
-ওসব কঠিন
শুনতে চাইনা।
আমার জল
আমারই থাক,
বৃষ্টি রে তুই
আমার বুকেই
বাঁধ জমাট?
-মেঘের কোলে
রোদ হাসেরে...
বৃষ্টি সেথায়
ছিন্ন বাঁধন।
-হোক তা হোক
আমি মানিনে
নিয়ম কানুন
জগত বারন।
বুকের ক্ষরন
খুব কাঁদায় রে
কান্না তবে
চোখেই জমুক।
-আচ্ছা তা হোক।
এই নে আমার
পরশ দিলাম
জড়িয়ে রাখ
সারাটি গায়।

মেঘ উড়ে যায়
বৃষ্টি নিয়ে,
ভালোবাসায়,
ভালোবাসায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুনআগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন