যশোর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া জনগণের সমর্থন না পেয়ে সারাদেশে খুন, ধর্ষণ, লুটপাটের রাজনীতি করছেন। তার আবেদনে সাড়া না দেয়ায় তিনি সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়েছেন। সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে পার পাওয়া যাবে না বলে তিনি সতর্ক করে দেন।
তিনি বলেন, আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে সারাদেশে সন্ত্রাস কায়েমের মাধ্যমে তিনি জামায়াতের আমিরে পরিণত হয়েছেন।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগের জনসভায় প্রধানঅতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, খালেদা জিয়া এদেশের মানুষকে অশান্তির মধ্যে রেখে তার প্রভূ পাকিস্তানীদের খুশি করাতেই ব্যস্ত রয়েছেন। খালেদা জিয়া দশম জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছেন মন্তব্য করে বলেন, সে ভুলের খেসারত তাকেই দিতে হবে। তিনি বলেন, গোলাপীরে গোলাপী... ট্রেন মিস করলি!
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে বিদ্রুপ করে বলেন, গোপালগঞ্জের ওপর আপনার কেন এত রাগ আমরা জানি। কেননা গোপালগঞ্জে চিরনিদ্রায় আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। দেশের স্বাধীনতা বিশ্বাস করেন না বলেই গোপালগঞ্জের ওপর আপনার এত রাগ।
গোপালীরা কপালি হয় দাবি করে তিনি বলেন, গোপালগঞ্জের সাথেই গোটা দেশবাসী রয়েছে। তারা আওয়ামী লীগের উন্নয়নে বিশ্বাস করে।
যুদ্ধাপরাধের বিচারের বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া যতই আন্দোলন করুন না কেন যুদ্ধাপরাধীদের তিনি রক্ষা করতে পারবেন না।
দেশব্যাপী উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা সারাদেশে উন্নয়নের কাজ করে চলেছি। যেসব কাজ অসমাপ্ত রয়েছে সেগুলো করা হবে।
যশোরকে সিটি কর্পোরেশন, অভয়নগরে বাইপাস রোড, ভৈরব নদের ওপর ব্রিজ নির্মাণ, নওয়াপাড়া শংকরপাশা স্কুল ও নওয়াপাড়া কলেজকে সরকারিকরণের দাবি উত্থাপিত হলেও প্রধানমন্ত্রী এসব বিষয়ে কোন প্রতিশ্রুতি দেননি।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজুর সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদাক বিএম মোজাম্মেল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল, মৎস্য প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমতআরা সাদেক, মুন্নুজান সুফিয়ান, কাজী নাবিল আহমেদ এমপি, রণজিৎ রায় এমপি প্রমুখ বক্তৃতা করেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোটের পর সা¤প্রদায়িক হামলার শিকার যশোরের অভয়নগরের মালোপাড়া পরিদর্শন করেন এবং তিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন ।
তিনি ক্ষতিগ্রস্তদের উদ্দেশে বলেন, আপনারা ভাববেন না এ মাটি আপনাদের না। আপনারা এই এলাকা ছেড়ে যাওয়ার কথা ভাববেন না। এ মাটিতে মনের জোর নিয়ে থাকবেন। অধিকার নিয়ে বাঁচবেন।
গত ৫ জানুয়ারি নির্বাচনে ভোট দেয়ার অভিযোগে মালোপাড়ায় হিন্দু পরিবারগুলোর ওপর হামলা চালিয়ে তাদের বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।
তিগ্রস্ত এলাকা ঘুরে দেখার জন্য আজ বুধবার দুপুরে হেলিকপ্টারে করে যশোরে আসেন প্রধানমন্ত্রী। অভয়নগরের নওয়াপাড়া ডিগ্রি কলেজ মাঠে নামার পর সেখান থেকে সরাসরি চাপাতলা গ্রামের মালোপাড়ায় যান। তিনি তিগ্রস্ত বাড়িগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান এ সময় প্রধানমন্ত্রীর কাছে সেদিনের হামলার ঘটনার বিবরণ দেন।
পরে শেখ হাসিনা মালোপাড়ার রাধাগোবিন্দ মন্দিরের সামনে তিগ্রস্ত ৫১টি পরিবারের সদস্যদের হাতে ২০ হাজার থেকে এক লাখ টাকা সহায়তার চেক তুলে দেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

