কথায় কথায় বলেছিলাম, এখন তুমি আর আমাকে চিনবে না। তোমার পাশে যিনি অাছেন-তিনি ফরেন কারেন্সি উপার্জন করেন।
স্বামী হিসেবে, জামাই হিসেবে তার মর্যাদা হিমালয়সম! এখন কি আর সময় আছে আমার সঙ্গ পাবার?
খুব দ্রুত রেগে গেলে তুমি। বললে, তুমি ঠিকই বলেছ। আমি তো টাকার জন্যে এমন করেছি।
তোমার হঠাত রেগে যা্ওয়া আমাকে বিস্মিত করে; ভাবনায় ছেদ আনে।
ভাবি, কত সহজেই বদলে গেলে তুমি। অথচ বদলে যাবার স্লোগান কখনোই তোমাকে টানেনি।
বললে, ও আমাকে কত কেয়ার করে... তার জন্য আমারও তো কিছু করার আছে!
বলি, ঠিক বলোনি-উনি একাই তোমার কেয়ার করেন, আর কেউ কখনো করেনি...ঠিক না।
তোমার জন্যে জাতি কুল মান সবই দিয়েছি। পথে হেটেছি কত যুগ-সেতো তোমার জন্যে।
কথায় কথা বাড়ে।
তুমি সেদিন বললে ,মানে সম্বোধন করলে আপনি বলে। আমি প্রথমে বুঝিনি। পরে খোলাসা করলে।
এখন থেকে তোমার আমার সম্পর্ক আর সেই আগের মতো নেই। কথাখানি ভাবতেই বুকটা ধক করে ওঠে।
হায়রে! আজ তোমার যিনি আপন হলেন, তার চেয়ে আপন করে বুকের ভেতর কি জাপটে ধরে রাখোনি একদা।
আজ যাকে দেহমনপ্রাণ সপেছো-তার আগে কি আমাকে ভেজাওনি তোমার প্রাণরসে?
আজ যিনি তোমার কেয়ার নেন-যাকে জান বলে সম্বোধন করো; তার দু'বছর আগে কি বুকের ভেতর লুকিয়ে রেখে মুখ আমায় বলোনি... সোনা আমার জান?
আজ যার সংসারের মায়ায় ভুলতে চাইছো এই আমাকে-একদিন কি সবকিছু ফেলে আমার অবস্থান জেনেও আসতে চাওনি এই ছোট্ ডেরায়?
বলোনি, যতদূরেই থাকি না কেন তোমার পাশেই থাকবো চিরকাল, পাশে আছি সবসময়!
বলোনি, তোমার ভালবাসায় সিক্ত হয়েছি, এভাবে কেউ আর তোমায় ভালবাসতে পারবে না তোমায়!
হাহ হা হা! তুমি সত্যিই কি ভালবেসেছিলে আমাকে?
কত সহজেই জলের মত রং বদলালে তুমি ! কত সহজেই!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


