ইচ্ছে মনে শুধু দূরেই তাকিয়ে থাকি
দূরাকাশ,দূরমেঘ
কেটে যাওয়া ঘুড়ির মত অলস।
এমন অনাবিল দূর রৌদ্রের ভেতর বেজে যায়
দূর পাখির গান,ট্রেনের হুঁইশেল
বিভূতির ভেঁপু।
ভেতরে ভেতরে শোরগোল জেগে উঠে
চরলক্ষ্যার মেঠো পথ, সীমের বীচি আর
পুঁই মাছের ঝোল..
কাঁচা হাতে সেখানে রচে
অনন্ত আনন্দ ক্ষেত।
মনে হয়,পৃথিবীতে অলস দূপুর এখনো বেঁচে আছে।
করমচার আড়ালে ,মধু বারবার ডেকে যায়
কোলে করে বয়ে আনে
গৃহকোণে প্রবাহ ধারায়- অসীম জলকেলি।
দুরন্তপনা দিন...
মাইলের পর মাইল,ক্রোশ পেরিয়ে
হঠাৎ জানাজানি হয়"হারানো সংবাদ"
বা দূরের অনন্ত হাতছানি।
বারকোড আলো ছেড়ে
মধুপনা করবে সরিষার পাতার কাছে
ডাঙ্গার চরে।।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



