লাল কাপড়টা খেলতে খেলতে পশ্চিমে হেলে পড়ে
গত পয়ঁতাল্লিশটা বছর এমনটাই হয়েছে
স্মৃতি কাতর, পরশ্রীকাতর রাজা রাণীর দিনের মত
তারা শিখিয়ে দিয়ে গেছে লাঠি মিছিল,লাশের মিছিল
মশাল মিছিল
মূর্তি বানোনো মোমের মিছিল…
রক্তপাত, হত্যা আর হৃদয়ঘটিত ব্যাপার!
শুধু দিয়ে যায়নি দ্বিতীয় মুক্তির কথা
ছয়দফার একটি ছাড়া বাকি এক দুই তিন … পাঁচ পাঁচটি দফার
কোনটার সিকিভাগও মেলেনি,
বিষের অঙ্গুরী হাতে পয়দা করেছে
ঘুণপোকায় খাওয়া মধ্যযুগের ও অধম প্রাচীন, ফেরাউন গিলেমান কালচার।
পুরাতন যা কিছু আছে তা ফেলে,
আজ একটা নতুন দিন কি শুরু হতে পারে না!
তল্লাটে থেকে,শহরতলী ও গ্রাম থেকে উঠে আসা অজস্র নতুন সূর্যহৃদয়
জেগে উঠা অজস্র নতূন ভোর,
পাখি আর মুক্ত নীলাকাশ- যৌথ হাতের কারবার ।।
হলফ করে বলতে পারি,
দিন শেষ হয়ে যায়নি…
লালকাপড়াটা খেলতে খেলতে পূব প্রান্তে এসে গেছে
যদি নন্দনের টান থাকে,
আশার দিন থাকে
তাহলে দ্বিতীয় নিশানার সুযোগ অবশ্যই পাবে
তিনকোটি হাভাতা,বাস্তুহারা মানুষেরা।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


