আবৃত তপস্যা ছেড়ে কার্তিকে ডুব দিয়েছি
শাদা মেঘ ,নরম রোদ, হিম হাওয়া
আর গ্রাম বিস্তৃত নীলাকাশ ....।
মেট্রো মনে -কখন যে, কি মনে আসে
জলপ্রপাত এর বিরুপ ধারায়
বিদ্রোহের ও অধিক সংকল্পে...।
ঘরগৃহস্থীর সামষ্টিকতায় একক ধ্যান মগ্ন মাতাল
যেন বিস্তৃত জিবরান ,
উড়ে উড়ে আসা অধিক স্থিরতা ভুলে
নিয়ম মত মৃতু্য ভুলে
অন্ধকার কোণ থেকে জ্বলে উঠা মৃদু আলো ,
যেন নিভৃত জীবনের পাঠ
যেন পাকা আমনের মাঠ
জলে নামা ঘাট থেকে ,দীর্ঘ মনন কলিতে
কাফকা জাগে
বেরিয়ে আসে জাগরণের ও অধিক সংকল্পে...।
এই কার্তিক প্রারম্ভে ,এই ধুলোর পথে ,এই ঘাসের লাবণ্যে
জীবনানন্দ...
আদ্র রাতে মেলে ধরা কোজাগরী।
আজ ও ট্রাম আছে জাতিতে জাতিতে, পাড়ায় পাড়ায়
বিশ্ববিবেক শূন্যতায়....
চলে যায় অনাবৃত রেখে।।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



