নিবেদিত -হেমন্ত
ছোপ ছোপ রাঙা চঞ্চলতায় ঠোঁট জোড়া ঝুলে আছে;বাতাসের শরীরে
যে ঘামের ফোঁটা আলের দাগ হয়ে
চলে গেছে বাংলার অসীম প্রান্তে...
তবে কি;
গরুর পিঠে চড়তে থাকা জোড়া বিহঙ্গ ছিলাম !
হাতে লেগে থাকা আসাম পাতার গন্ধে
কেমন পেঁচিয়ে যায় সাপের মত দীর্ঘক্ষণ...কৌমার্য
মন্দিরের গায়ে লেগে থাকা আদিম রুপে
কালেমার মিনার চূড়ায়..
নিবেদিত হেমন্তে;
অজ্ঞাত গুহা থেকে বের হওয়া ঠোঁট কাটা ইঁদুর
ফসলের দাম নিয়ে যায়।
মানব মানবী পিদিম
হোসনে দালানে ...... আদিম সাধারণ;
প্রবারণা আকাশে নাইয়ে গেছে অশোকার আর্তধ্বনি
শিশিরের অঙ্গুরীর ভেতর নিশানা ছিল না
দ্বিতীয় হৃদয় থেকে ছেড়ে যাওয়া তীর
মাটির উই বসতি ; অবশেষ...
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



