
প্লেটো একদিন তার গুরুর কাছে জানতে চেয়েছেন, গুরু প্রেম কী জিনিস?
গুরু তাকে বিরাট একটা গম ক্ষেতের সামনে নিয়ে বললেন, এই যে বিস্তীর্ন গম ক্ষেত। এই গম ক্ষেত থেকে সবচেয়ে সুন্দর যে গমের শীষটা তুমি দেখতে পাবে সেটা তুলে নিয়ে আসবে। তবে কখনোই পিছনে ফেরা যাবেনা।
প্লেটো সেই বিশাল গম ক্ষেত ঘুরে খালি হাতে ফিরে এলেন।
গুরু জানতে চাইলেন, এত বিশাল গম ক্ষেত থেকে তুমি একটা সুন্দর গমের শীষ খুঁজে পেলে না?
প্লেটো বললেন, গুরুজী আমি গম ক্ষেতের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম, খুব সুন্দর একটা গমের শীষ আমার চোখে পরেছিল। ভাবলাম সবেতো কতটুকু মাত্র এলাম সামনে নিশ্চয়ই এর চেয়ে খুব সুন্দর কিছু আমি খুঁজে পাব। কিন্তু বাকি পথে আমি সেই শীষটার চেয়ে সুন্দর কোন শীষ আমি খুঁজে পাইনি। আর আপনি যেহেতু বলেছেন পিছনে ফেরা যাবে না। তাই খালি হাতে আমাকে ফিরতে হল।
গুরু বললেন, এটাই প্রেম।
তারপর কিছুদিন কেটে গেল। প্লেটো একদিন গুরুর কাছে জানতে চাইলেন, গুরুজী বিবাহ জিনিসটা কি?
গুরু এবার তাকে নিয়ে গেলেন বিরাট একটা বনের সামনে। বললেন, এই নাও কুঠার।এই বিশাল বন থেকে সবচেয়ে লম্বা যে গাছটা তোমার চোখে পরবে সেটি তুমি কেটে আনবে। তবে মনে রেখ শর্ত একই, কখনো পেছনে ফেরা যাবে না।
প্লেটো কুঠার হাতে জঙ্গলে ঢুকে পরলেন এবং খুব অল্পসময়ের মধ্যে তিনি একটি গাছ কেটে নিয়ে এলেন।
গুরু জানতে চাইলেন, এই বিশাল বনে এর চেয়ে কত লম্বা লম্বা গাছ রয়েছে আর তুমি এটি কেটে আনলে?
প্লেটো বললেন, গুরুজী এইবার আর রিস্ক নেই নাই।
গুরু বললেন, এটাই বিবাহ।
সম্ভবত সামুতেই এই গল্পটা পড়েছিলাম। আজকে আবার শেয়ার দিতে ইচ্ছে হল। কারো কমন পড়ে গেলে দুঃখিত !
বোনাস হিসেবে এই গানটা দেখতে পারেন !
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



