somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতীতের ব্যাবহৃত ১৫টি ভয়ংকর অস্ত্র (১ম পর্ব)

২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় মানুষ সেই অতীত থেকেই নিজেদের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন কারনে যুদ্ধ করে আসছে। বর্তমান সময়ে আমরা বিভিন্ন আধুনিক অস্ত্র বিষেশ করে বিভিন্ন বন্দুকের নাম শুনলেও সুদূর অতীতে যখন এই বন্ধুক আবিস্কার হয়নি তখনও কিন্তু যুদ্ধ হত। আর তৎকালীন সময়ে যুদ্ধে ব্যাবহৃত হত নানা রকমের মারন অস্ত্র। আজ আপনাদের পরিচয় করিয়ে দেব এরকম কিছু বিখ্যাত মারন অস্ত্রের সাথে যেগুলি বিভিন্ন সময়ে মানুষ ব্যাবহার করেছে।



১৫) কাচি তলোয়ারঃ
কাচি তলোয়ার (Hook Swords) অতীত থেকেই বিখ্যাত শাওলিন বৌদ্ধ সাধুদের ব্যাবহৃত অস্ত্র হিসেবে। এই তলোয়ারের মাথা কাচির মত বাকানো থাকে। যাতে দু'টি তলোয়ারকে এক সাথে লাগিয়ে এক তলোয়ার হিসেবে ব্যাবহার করা যায়। এই তলোয়ার ৪ থেকে ৬ ফুট পর্যন্ত লম্বা হয় আর কাছাকাছি যুদ্ধের ক্ষেত্রে বেশ কার্যকর অস্ত্র।



১৪) শুদ্ধ গদাঃ
শুদ্ধ গদা (Mere Club) সর্বাধিক ব্যাবহৃত হত নিউজিল্যান্ডের মাওরি উপজাতিদের (Maori Tribes) দ্বারা। ১২ থেকে ২০ ইঞ্চি লম্বা এই গদা বানানো হত নেফ্রাইট (Nephrite) এবং জেড (Jade) এর সংমিশ্রিত ধাতু দ্বারা। মাওরি উপজাতিরা এই গদাকে আধ্যাতিক অস্ত্র বলে মনে করত। তাদের ধারনা ছিল এই গদার নিজের আত্মা আছে আর তা যুদ্ধে ক্ষেত্রে যোদ্ধার আত্মার সাথে মিলে প্রতিপক্ষকে পরাস্ত করতে সহায়তা করে।



১৩) কাল্ভারিনঃ
কাল্ভারিন (Culverin) ছিল মধ্য যুগের বন্দুকের প্রথম সংস্করন। প্রথম যখন এটিকে আবিস্কার করা হয় তখন এটি সহজেই বহন করা সম্ভব না হলেও একজন ব্যাক্তির পক্ষে বহন করা সম্ভব ছিল। এটি একটি ফাঁপা পাইপের মত ছিল যার মধ্যে বারুদ আর লোহার বল ঢুকানো যেত। অবশ্য এটি যে শুধু মাত্র বন্দুকের প্রথম সংস্করন তা নয়, বলতে পারেন কামানেরও প্রথম সংস্করন এটি। পরবর্তিতে এটি আরো বড় আঁকারে বানিয়ে কামান বানানো হয়। আর সেই কামানের ওজন ছিল ৪০ পাউন্ড।



১২) কেপিংগাঃ
কেপিংগা (Kpinga) অস্ত্রের বহুল প্রচলন ছিল আজেনদে উপজাতিদের মধ্যে। এই উপজাতিদের বসবাস ছিল বর্তমান ইজিপ্টের দক্ষিন অঞ্চলে এবং সুদানের উত্তরাঞ্চলে। এগুলি ছিল ২২ ইঞ্চি লম্বা ছুড়ে মারার চাকু, যাতে লাগানো থাকতো তিনটি ব্লেড। আজেনদে উপজাতিদের মধ্যে এই কেপিংগা নিয়ে একটা মজার হৃতি চালু ছিল। যখন এই কেপিংগার মালিক বিয়ে করত তখন যে তার ব্যাবহৃত কেপিংগা বৌয়ের পরিবারকে উপহার হিসেবে দিত। এখন কেন দিত তা জানা সম্ভব হয়নি। হয়ত দিত যাতে বৌয়ের সাথে উল্টা পালটা কিছু করলে যেন তাকে মারার জন্য অস্ত্র কষ্টো করে খোঁজাখুঁজি করা না লাগে। মজা করছিলাম আবার সত্যি ভেবে বসেন না।



১১) ক্যাল্ট্রপঃ
ক্যাল্ট্রপ (Caltrop) খুবই সাধারন একটি অস্ত্র। এটি বানানো হয় তিন বা ততোধিক পেরেকের সমন্বয়ে। তবে এমন ভাবে বানানো হয় যেন ক্যাল্ট্রপের একটি প্রেক সব সময় উপর দিকে থাকে। এই ক্যাল্ট্রপের আকৃতি সাধারনত চতুস্তলক আকৃতি হয়ে থাকে। সুদূর অতীতে এর ব্যাবহার যেমন ছিল তেমনি আজও এর ব্যাবহার আছে। বিশেষ করে বিশাল মিছিলের গতিরোধ বা বিশাল গাড়ি বহরের গতিরোধ করতে আজও ক্যাল্ট্রপ ব্যাবহৃত হয়।

চলবে.........................
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×