somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বের সব থেকে বৃহত্তম এবং পুরাতন ডিম

৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিমের মা মারা গিয়েছে অনেক আগেই, শুধু মা না এই ডিমের প্রজাতি বিলুপ্ত হয়েছে প্রায় ৪০০ বছর আগে, কিন্তু এখনও টিকে আছে ডিম তার নিজের আকৃতিতে। আজ আপনাদের এমনই এক ডিমের সাথে পরিচয় করিয়ে দিব যা বিশ্বের সব থেকে বৃহত্তম এবং সব থেকে পুরাতন বা বয়স্ক ডিমের সাথে। এই ডিমটি ম্যাডাগাস্কার বিলুপ্ত "হাতি পাখি" (The Giant Elephant Bird) এর। ১৭ শতকে দিকে এই হাতি পাখি বিলুপ্ত হবার পূর্বে এটি ছিল বিশ্বের সব থেকে বড় পাখি। এটি প্রায় ১০ ফুট লম্বা এবং ওজনে প্রায় অর্ধ টনের। এত বড় হলে কি হবে এই হাতি পাখি কিন্তু উড়তে পারত না।



Duncan Phillips ধরে আছেন ডিমটি, এই ডিমটির ব্যাস তিন ফুট। এটি প্রথম আবিস্কার করেন David নামক একজন Victorian Explorers, যিনি মাডাগাস্কার নিয়ে একটি ভিডিও প্রামান্য চিত্র বানাচ্ছিলেন। সেই সময় তিনি এই ডিমটি খুঁজে পান। ডিমটি বর্তমানে আছে John Shepherd নামক একজন প্রাগৈতিহাসিক জীব বিশেষজ্ঞের কাছে। অবশ্য তারা সিদ্ধান্ত নিয়েছেন ডিমটি তারা বিক্রি করে দিবেন। অবশ্য এর জন্য বেশ মোটা অংকের টাকা গুনতে হবে গ্রাহককে।



এই ডিমটি ফুটবল বা রাগবি বলের থেকেও বড় আর এর বিক্রেতারা এটির দাম সর্বনিম্ন ৫০০০ ইউরো ধরে রেখেছেন। ডিমটি সত্যিকার অর্থেই অনেক ইতিহাসের সাক্ষী। এক সময়ের মাদাগাস্কার এই হাতি পাখির অস্তিত্ব ছিল এই পৃথিবীর বুকে। মানুষের সাথেই তারা বেঁচে ছিল বহু বছর। কিন্তু মানুষের কারনে পরিবেশের পরিবর্তনের কারনে এই হাতি পাখি বিলুপ্ত হয়ে গেছে ডোডো পাখির মত।



এই হাতি পাখির বিলুপ্তির প্রধান কারন হিসেবে কয়েকটি কারন ধরা হয়। প্রথমত মাডাকাস্কার অধিবাসিদের কাছে এই পাখির মাংস বেশ প্রিয় ছিল। তাই এই পাখির শিকারের হার ছিল অনেক বেশি এছাড়াই বনের জংলী শুকর গুলি এই হাতি পাখির বাচ্চাদের মেরে ফেলত যার ফলে এদের বংশ বৃদ্ধির হার অনেক কমে যায় মৃত্যুর হারের তুলনায়।



যদিও পাখিটি অনেক বড় ছিল, উচ্চতায় প্রায় ১০ ফুট আর ওজন ছিল অর্ধ টনের মত। কিন্তু এই পাখি যে উড়তে পারত না। উপরের ছবিতে পাখিটির কঙ্কাল আর তার ডিমের সাথে তুলনা করলে অনেকটাই ধারনা পাওয়া যায় পাখিটি কত লম্বা ছিল। এই পাখির পা ছিল অনেকটা অষ্ট্রেলিয়ার উটপাখির (Ostrich) পাখিত মত লম্বা। কিন্তু যত বড় হোক না কেন এই পাখি না পারত উড়তে না পারত জোরে দৌড়াতে আর ছিল অনেকটা বোকা। একারনেই অতি সহজেই এরা পরিনত হত শিকারে। আর এভাবেই ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় বিশ্বের সব থেকে বড় পাখি The Giant Elephant Bird।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×