একজন স্বাভাবিক সুস্থ্য মানুষ মিনিটে ২০ বারের মত অক্সিজেন গ্রহণ করে। সে হিসেবে মানুষ বছরে ২০*৬০*২৪*৩৬৫=১,০৫,১২,০০০ বার অক্সিজেন নেয়। প্রতিবার অক্সিজেন গ্রহণ বাবদ মাত্র ১ পয়সা করে চার্জ করলেও প্রতি বাংলাদেশীর কাছ থেকে বছরে ১,০৫,১২০ টাকা আদায় করতে পারে সদাশয় এই সরকার।
অনেকে মনে করতে পারেন - অক্সিজেনের উপর আবার সদাশয় আওয়ামী সরকারের কী অধিকা্র?
বিনীতভাবে তাদের স্মরণ করিয়ে দিতে চাই - প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনের উপর ক্ষেপে গিয়ে একসময় সদাশয় আওয়ামীরা বঙ্গভবনে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছিল। তাছাড়া, ব্যক্তি পর্যায়ে অনেকের অক্সিজেন সাপ্লাই তো হরহামেশাই বন্ধ করে উপরে পাঠিয়ে দেয়া হচ্ছে এখন। কাজেই অক্সিজেন গ্রহণকারী সকলের নিজ স্বাস্থ্যের স্বার্থে স্বীকার করে নেয়া ভালো যে আওয়ামীরাই বাংলাদেশের সমস্ত অক্সিজেনের মালিক। নইলে শরীরের অক্সিজেন গ্রহণের ক্ষমতাই চিরতরে লোপ পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে।
আসছে দিনে অক্সিজেন নেয়ার উপর টোল আরোপের মতো কিছু ঘটলে তাতে অবাক না হওয়ার জন্যও সবাইকে আগে থেকেই আহবান জানিয়ে রাখলাম।
সূত্রঃ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


